বিরল, বীরগঞ্জ, কাহারোল ও বিরল পৌর কমিটির অনুমোদন — জেলা আহ্বায়ক মাসুম ও সদস্য সচিব টারজানের স্বাক্ষরে অনুমোদন সম্পন্ন
দিনাজপুর জেলা প্রতিবেদকঃ মোঃ মশিউর রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সহযোগী সংগঠন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ–এর দিনাজপুর জেলার চারটি উপজেলা ও একটি পৌর ইউনিটের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে কমিটিগুলো অনুমোদন করেন দিনাজপুর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সংগ্রামী আহ্বায়ক মাহফিজুল ইসলাম মাসুম ও বিপ্লবী সদস্য সচিব হাজী মোহাম্মদ ইকবাল টারজান।
বিরল উপজেলা কমিটি
বিরল উপজেলা শাখায় মোঃ আশরাফুল আলম জুয়েল–কে আহ্বায়ক এবং মোঃ মাহাবুল ইসলাম–কে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বিরল পৌর কমিটি
বিরল পৌর শাখায় মোঃ সালাউদ্দিন আজাদ সুমন–কে আহ্বায়ক ও রুহুল আমিন–কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কাহারোল উপজেলা কমিটি
কাহারোল উপজেলা শাখায় মোঃ রাসেল–কে আহ্বায়ক ও শাহ্ মোঃ তৌফিক হোসেন তনু–কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা কমিটি
অন্যদিকে, বীরগঞ্জ উপজেলা শাখায় মোঃ রেজাউল করিম মনি–কে আহ্বায়ক ও মোঃ আবু সাঈদ–কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা কোকো ক্রীড়া সংসদের যুগ্ম আহ্বায়কবৃন্দ বরকত হোসেন মামুন, সাহিদ খাঁন শাহিন, আল আরফা পান্না, মোঃ রাসেল, ইফতেখার মন্ডল, জামিউল হোসেন জামু, জেলা সদস্যবৃন্দ মোঃ নুর আলম সোহেল, ডা. মোঃ মশিউর রহমান, পৌর যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক তারেকসহ আরও অনেকে।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন