জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে শ্রমিকদল সভাপতির ওপর বর্বরোচিত হামলা

 বিশ্বজিৎ সরকার  

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কোলা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মেহেদী হাসানের ওপর দা, কুড়াল ও লোহার রড দিয়ে নৃশংস হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর নন্দনকোনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি এখনো মৃত্যুশয্যায় লড়ছেন।

অভিযোগে বলা হয়, জনি শেখ, হারুন শেখ, সুমন শেখ, শাহিন শেখ, বিপ্লবসহ আরও ১০–১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি পরিকল্পিতভাবে এ হামলা চালায়।
আহত মেহেদীর স্ত্রী মালা সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগপত্রে মালা জানান, শ্রমিকদল সভাপতি মেহেদী হাসান স্থানীয় ছাত্রদলের প্রতিবাদ মিছিল শেষে বন্ধুর জমি দেখতে উত্তর নন্দনকোনা এলাকায় গেলে অভিযুক্তরা তার পথরোধ করে। একপর্যায়ে অতর্কিতভাবে কুড়াল, রড ও লাঠি দিয়ে মারাত্মক আঘাত করতে থাকে। জনি শেখের কুড়ালের কোপে মেহেদীর মাথার পেছনে গভীর ক্ষত সৃষ্টি হয়, আর হারুন শেখ লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে অন্যান্যরা কিল ঘুষি ও লাথি মেরে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।

তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত মেহেদীকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মালা জানান, স্বামীর জীবন বাঁচাতে পরিবারের সবাই হাসপাতালে ছুটোছুটি করছিল। তাই বাধ্য হয়ে আমি একাই থানায় অভিযোগ দিতে গেছি। এখনো তিনি জীবন মৃত্যুর মাঝে লড়ছেন।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ঋণের দায়ে জর্জরিত যুবকের আত্মহত্যা

1

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দৃঢ় প্রত্যায় ব্যক

2

দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মনোনয়ন প্রত্য

3

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক চান রুমিন ফারহানা

4

শিবচরে স্কুলছাত্রী সুমাইয়ার আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারে

5

শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

6

‎রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্

7

আচরণবিধি লঙ্ঘন,স্বতন্ত্রপ্রার্থীর বিশ হাজার টাকা জরিমানা

8

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

9

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

10

ভোলায় নির্বাচনী সহিংসতা ও প্রশাসনিক নির্লিপ্ততার অভিযোগে জাম

11

‎নোয়াখালীতে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

12

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ❝ব্লাড ডোনেশন সোসা

13

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ১জনকে কারাদণ্ড

14

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়

15

মাদারীপুরে জামায়াতে ইসলামী ঘোষিত তিন আসনের প্রার্থী চূড়ান্ত

16

ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

17

কলেজ প্রভাষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

18

সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম

19

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

20