Mst: Meherun Nesa
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জকসুর ৭টি কেন্দ্রের ফল ৫৫ ভোটে এগিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৭টির ফল প্রকাশিত হয়েছে। এতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ৭২৩ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব ৭৭৪ ভোট পেয়েছেন। ফলে রিয়াজুলের থেকে রাকিব ৫৫ ভোটে এগিয়ে আছেন।
বুধবার সকাল ৯টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।
ফিন্যান্স বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল ১৩৮ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত একে এম রাকিব ২৩১ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত জিএস পদপ্রার্থী আবদুল আলিম আরিফ ১৬৩ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ১১৩ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত এজিএস পদপ্রার্থী মাসুদ রানা ১৬৩ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর রহমান তানজিল ১৭৮ ভোট পেয়েছেন।
ফিন্যান্স বিভাগের ফলাফলে দেখা গেছে,শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ১৩৮ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত একে এম রাকিব ২৩১ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত জিএস প্রার্থী আবদুল আলিম আরিফ ১৬৩ ভোট পেয়েছেন। অন্যদিকে খাদিজাতুল কুবরা ১১৩ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত এজিএস প্রার্থী মাসুদ রানা ১৬৩ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর রহমান তানজিল ১৭৮ ভোট পেয়েছেন।
কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেন্দ্রে শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল ১০৬ ভোট পেয়েছেন । অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ৯৪ ভোট পেয়েছেন। জিএস পদে আরিফ (শিবির) ১১২ ও খাদিজাতুল (ছাত্রদল) ৫৩ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ( শিবির) ১০৫ ও তানজিল (ছাত্রদল) ৮০ ভোট পেয়েছেন।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল (শিবির) ৫১ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ৩৯ ভোট পেয়েছেন। জিএস পদে আরিফ (শিবির) ৪৬ ভোট, খাদিজাতুল (ছাত্রদল) ১৮ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ (শিবির) ৪২, তানজিল (ছাত্রদল) ৩০ ভোট পেয়েছেন।
ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১০০ ভোট। অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৯১ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৯০ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৯৮ ভোট আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ৮৫ ভোট পেয়েছেন।
নৃবিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২৮ ভোট। অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ১১৮ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৩ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ১০২ ভোট, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ১২৬ ভোট পেয়েছেন।
লোকপ্রশাসন বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২২ ভোট, অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ১৩২ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৬২ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ১৩০ ভোট, আর ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজীল ১০৬ ভোট পেয়েছেন।
ফার্মেসি বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ৭৮ ভোট, অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৫৩ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৬ ভোট। এ ছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৭৮ ভোট, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ৪৫ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর আবারও ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষপানে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু, মাদ্রাসা শিক্ষককে আটক কর

1

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলে

2

নরসিংদী পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ

3

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

4

পটুয়াখালীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার

5

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

6

ফেনীতে শিশু নাশিত হত্যা: শিক্ষার্থীসহ ৩ জনের ফাঁসির আদেশ

7

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

8

ছাতকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের প্রচার মিছিল ও সম

9

কৃষিতে বিপ্লব

10

ঠাকুরগাঁও লিগ্যাল এইডে মিলল ন্যায্য সমাধান, জমি ফিরে পেলেন ভ

11

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

12

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচন

13

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

14

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

15

ভাঙ্গুড়ায় রুহুল বিলে ‘বাউত উৎসবে’ মানুষের ঢল

16

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

17

বাঘাইছড়িতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ক

18

চট্টগ্রাম মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

19

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবির নেতার

20