জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

রায়হান উদ্দিন
বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।  শনিবার (১৫ নভেম্বর) রাত ১০ টার দিকে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

ফেরত আসারা হলেন, আমিনুর রহমান (৫৬) ও আব্দুল্লাহ আল মামুন (২৯), হোসেন আলী (২৫), আব্দুল হান্নান (৬০), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (০৫), বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম (৩৭), জান্নাতুল বুশরা (০৪), তাইজুল ইসলাম (৪৩), নাসিমা খাতুন (৪১) ও শেফালী খাতুন (৩৬)। তাদের বাড়ি সাতক্ষীরা ও  খুলনা জেলায়।

বিজিবি জানায়, ভালো কাজের আশায় তাঁরা দালালের মাধ্যমে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। প্রায় চার বছর ধরে তারা সেখানে কলকাতা অঞ্চলে অবৈধভাবে অবস্থান করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। শনিবার রাতে রঘুনাথপুর বিওপি এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবির রঘুনাথপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমানের কাছে ১৫ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পেট্রাপোল বিএসএফের ক্যাম্প কমান্ডার এসি প্রবীণচান্দ। এরপর বিজিবি তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল আল মামুন সাহা জানান, আইনি প্রক্রিয়া শেষে বিএসএফের হস্তান্তর করা ১৫ জনকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগর পথে মালয়েশিয়া গমনকালে ১০জন দালালসহ ২৭৩ জন ভিকটিমকে আটক

1

বগুড়াবাসীর আশার আলো নিয়ে আসছেন নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহ

2

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

3

খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ পার্টির প্রধান কংচাইঞো মারমা নি

4

১১ নং শিকারপুর ইউনিয়নের বিল আন্দার কোটা গ্রামের কাঁচা রাস্ত

5

সাংবাদিক শাওন আমিনের পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার

6

মেঘনা নদীতে নৌ-ডাকাতি প্রতিরোধ: গ্রামবাসীর জালে ধরা পড়লো ৩

7

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশা

8

কুড়িগ্রামের রৌমারী ৩ দফা দাবীতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

9

জামালপুরে সিজারের সময় পেটে সুতা রেখেই সেলাই করার অভিযোগ

10

হাতিয়ায় তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলের নেত

11

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

12

ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

13

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

14

গ্রাম থেকে ঢাবি - স্বপ্ন ছুলেন আনোয়ারার জিসান মোবারক

15

তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে রামপুরায় বিএনপির কর্মী সভা

16

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

17

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

18

অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম

19

পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক- ১

20