জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন আমিনুর রহমান আমিন

সেলিম আহম্মেদ 

গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন
সাবেক- সহ-সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও 
সাবেক- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও 
সাবেক সহ -বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির,জনাব আমিনুর রহমান আমিন,


বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে তিনি কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী রাষ্ট্রচক্রের লাগাতার নির্যাতন, মিথ্যা মামলার পরিক্রমা এবং রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতার মাঝেও তাঁর অটল মনোবল ও আপোষহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।

১৯৯০ এর গণঅভ্যুত্থান, স্বৈরতন্ত্রবিরোধী সংগ্রাম এবং পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যেকটি পর্বে বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে। বাংলাদেশের বহু প্রজন্ম তাঁকে দেখেছে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে।

বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এই সময়ে তাঁর পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি।

মহান আল্লাহ তা’আলার কাছে তাঁর পূর্ণ আরোগ্য ও সুস্থতা কামনা করি। এই গণতান্ত্রিক উত্তরণের সংকটময় সময়, যখন দেশ পুনরায় গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে, সে প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি ও রাজনৈতিক অভিজ্ঞতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তাঁর দীর্ঘ অবদান স্মরণ করে আমরা তাঁর শীঘ্র সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালতলীতে জমি বিক্রির অনুমোদনে বিতর্ক

1

ধানের শীষ বিজয়ী হলে ঐক্যবদ্ধ মানবিক কাপাসিয়া গড়ে তোলা হবে

2

এনসিপির মাজেদুল ইসলামকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের

3

জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ

4

মাগুরায় নবাগত জেলা প্রশাসককে, কাটাখালি কাদের স্মৃতি সংঘের ফ

5

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের স্রোত খালেদা জিয়ার জানাজায় মানু

6

বগুড়ায় ১৪ কেজি গাঁজা ৮৮.৫ লিটার মদ ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়

7

মাদারগঞ্জে নাশকতা মামলায় ইউনিয়ন তাঁতীলীগ নেতা এনামুল গ্রেফতা

8

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে সড়কে জোড়াতালি

9

প্রসূতি সেবা সংক্রান্ত টাকা আত্মসাতের অভিযোগে তদন্তেও ব্যবস্

10

বেনাপোল সীমান্তে পিস্তলসহ যুবক আটক

11

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডি

12

হবিগঞ্জ ২ আসনে একজন সাধারণ কৃষককে মনোনয়ন দিয়ে আলোড়ন সৃষ্ট

13

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে উন্নয়নের নতুন

14

মঠবাড়িয়া'য় সুন্দরবন সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

15

আওয়ামী লীগের নেতাদের নিজ দলে অভয় দিয়ে প্রবেশ করাচ্ছেন পাবনা

16

কুলাউড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্টিত

17

নওগাঁয় শীতের আগমনী বার্তা

18

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক গাঁজা উদ্ধার; ০৩ মাদক

19

জামায়াত পাশে না থাকলে দু’বার ক্ষমতায় যাওয়া সম্ভব হতো না: ড.

20