জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় জাল নোটসহ দুইজন আটক

 

মোঃ শামীম হোসেন সাগর

বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাল নোট লেনদেনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলদিঘী মধ্যপাড়া এলাকার জমির আলী মোড় থেকে তাদের আটক করা হয়।
শাজাহানপুর থানা পুলিশ জানায়, ওইদিন সন্ধ্যায় বনানী মোড় এলাকায় কয়েকজন ব্যক্তি জাল নোট ছড়ানোর চেষ্টা করছে, এমন তথ্য স্থানীয়দের কাছ থেকে মোবাইল ফোনে পাওয়া যায়। তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
অভিযানকালে মোস্তাক আহম্মেদের মুদি ও ফ্লেক্সিলোড দোকানের সামনে পাকা রাস্তার ওপর দুইজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্রথম আসামি মো. মিজানুর রহমানের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে এক হাজার টাকার

 দুটি জাল নোট এবং নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া দ্বিতীয় আসামি মো. বিটুলের প্যান্টের বাম পকেট থেকে এক হাজার টাকার আরও দুটি জাল নোট ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট 

চারটি এক হাজার টাকার জাল নোট এবং ৪ হাজার ৫০০ টাকা নগদ অর্থ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন জাল নোট বহন ও প্রচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধার করা নোটগুলো যাচাই-বাছাই শেষে জাল বলে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় শাজাহানপুর থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, জাল নোট চক্রের সঙ্গে আটকদের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি সরাইলে অভিভাবকরা দুশ্চিন্তা

1

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

2

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ

3

শার্শায় ঝোপ থেকে ৩ টি ককটেল উদ্ধার

4

পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

5

খুলনায় রানা ওরফে কালারানা গুলিবিদ্ধ, দেশি শাটার গান উদ্ধা

6

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

7

রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার দায়ে জমর কান্তি চাকমা

8

‎নিয়ামতপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনু

9

মওলানা ভাসানী আমাদের গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামে চিরপ্র

10

দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ দুই নারী চোরাকারবারি আটক

11

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা!

12

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

13

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক উপজেলা

14

হোসেনপুরে কুখ্যাত বাউল শিল্পী আবুলের শাস্তির দাবিতে আলেমদের

15

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

16

পদুয়া ইউনিয়নে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ভারী

17

ভিপি নুরের আসনে বড় চ্যালেন্ঞ্জ

18

রাশিয়ায় চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ

19

সততায় অনন্য শাজাহানপুর কেন্দ্রীয় যুব সংঘ, ফিরে পেল মালিক ত

20