জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি'র জন্মের আগেই শিবির করতাম বললেন বিএনপি প্রার্থী

শাহাদাৎ বাবু 

নোয়াখালী-০৫ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম মন্তব্য করেছেন যে, বিএনপি'র জন্মের আগেই শিবির করতাম। যখন ছাত্রজীবনে শিবির করতাম, তখন বিএনপির জন্মই হয়নি।

এক ভিডিও বক্তব্যে তাঁকে বলতে দেখা যায়, "জামায়াতের রোকন বা সদস্য বলেন, তাদের সাথে কোনোদিনই ছিলাম না। তবে ছাত্রজীবনে এখন থেকে প্রায় ৪২ বছর আগে ১৯৭৭ সালে শিবির করতাম। তখন ছাত্রদল ও বিএনপির জন্মই হয়নি।"

তিনি আরও বলেন, " হাজার হাজার নেতাকর্মীদেরকে দেখেন, এদের বড় অংশ হচ্ছে অন্য দল থেকে আসা। এমনকি বিএনপির মহাসচিব ফখরুল সাহেবও অন্য দল থেকে আসছেন। ওবায়দুর রহমান আওয়ামী লীগ থেকে এসে বিএনপির মহাসচিব হন, মান্নান ভূঁইয়া ন্যাপ থেকে এসে মহাসচিব হন, এমনকি নোয়াখালীর রাজনীতিতে বরকত উল্যাহ বুলু, জয়নুল আবেদীন ফারুক, শাহজাহান সাহেব—উনারা একজনও বিএনপির প্রোডাক্ট না।

শাহজাহান সাহেব আসছেন ন্যাপ থেকে, বরকত উল্যাহ বুলু ও জয়নুল আবেদীন ফারুক আসছেন জাসদ থেকে। তাহলে এত লোক যদি বিএনপি করতে পারে, সবার চুলকানি শুধু আমাকে নিয়ে কেন?" বিএনপি থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীর এমন ভাইরাল বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

শুক্রবার বিকেলে নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এদিকে, শনিবার বিকেলে ও সন্ধ্যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের মনোনয়ন প্রত্যাহারসহ দল থেকে বহিষ্কারের দাবিতে কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।

বিএনপির পরিবারবর্গের ব্যানারে বিক্ষোভ মিছিলটি কবিরহাট সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে কবিরহাট বাজার প্রদক্ষিণ করে। পরে কবিরহাট বাজারে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মিজানুর রহমান হারুন, কবিরহাট পৌরসভা বিএনপির সাবেক সম্পাদক নুর উদ্দিন। এসময় কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য বেলায়েত হোসেন, কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন রিজন, কবিরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্যাহ মোহনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, "কবিরহাট উপজেলা বিএনপির প্রায় সকল নেতাকর্মীর সাথে আজ সকাল থেকে আমার বৈঠক চলছে। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। নিজস্ব প্রতিক্রিয়া জানানোর জন্য সবার নাগরিক অধিকার রয়েছে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌরনদীতে ভাঙারির দোকানে সরকারি পাঠ্যপুস্তক জব্দ, তদন্তের নির

1

মঠবাড়িয়া'য় সুন্দরবন সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

2

৬ বছর ধরে সাঁকো দিয়ে সেতু পারাপার

3

নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

4

বান্দরবানের লামায় শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

5

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২

6

ধরমন্ডল সড়কে বেহাল দশা জুন দুর্ভোগ চরমে

7

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া কেন দিতে হয়

8

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

9

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

10

গোপালগঞ্জে ২ আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্

11

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

12

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের বার্ষিক মূল্যায়নে সনদ ও সম্

13

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

14

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সকল শিক্ষার্থী লকডাউন পালন করতেছে

15

রায়গঞ্জে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

16

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

17

শীত মোকাবিলায় রায়গঞ্জে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন

18

শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় নিরাপত্তা কর্মীর মৃত্যু

19

শাবিতে স্পিকার্স হান্ট ৪.০: সেরা স্পিকার নিভিতা

20