জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ড

 

মঞ্জরুল আলম মুজাহিদ।।
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সীতাকুণ্ড বাজার থেকে মাত্র এক কিলোমিটার উত্তরে শেখপাড়া এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মোহাম্মদ জাহিদকে (পিতা: দিদারুল আলম, পশ্চিম সোনাইছড়ি ৭নং ওয়ার্ড) জবাই করে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা হ*ত্যার পর তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ জাহিদকে জ*বাই করে ফেলে রেখে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনতাই করে। এই লোমহর্ষক ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
জনতার হাতে ধরা পড়ল দুই আসামি
পালাবার পর ছিনতাই করা অটোরিকশাটি বিক্রির চেষ্টার সময় জনতার হাতে ধরা পড়েছে দুই অভিযুক্ত। আটককৃতরা হলো—
১. মোঃ বাপ্পি (পিতা: মানিক)
২. মোঃ রাজিব (পিতা: সেলিম)
৩. নিয়মত (পিতা: সেলিম)
আসামিদের সবার ঠিকানা কান্তির হাট, সন্দীপ বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে দু'জন অভিযুক্তকে আটক করে এবং তাদের কাছ থেকে ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার হয়। আটককৃতদের পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।
এই নৃশংস হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের ঘটনায় সীতাকুণ্ড এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এ ঘটনার সাথে জড়িত অন্যদেরও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও তদন্ত: সীতাকুণ্ড থানা পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

1

চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারী মো: জাফর-২৫ এক যুবক আ*ত্ন*হ*ত্য

2

আদেশ প্রত্যাহার: ঋণ খেলাপি নন চট্টগ্রাম–২ আসনের বিএনপির প্রা

3

মিরপুরে জামায়াত আমিরের নির্বাচনি জনসভায় মানুষের ঢল

4

ইন্টারনেট সেবার খরচ বাড়ছে ২০ শতাংশ

5

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জননেতা সেলিম রেজার শ্রদ্ধাঞ্জলি

6

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

7

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

8

কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত

9

সিরাজগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন

10

ডাসারে-নির্বাচনী কর্মকর্তাদের সাথে, জেলা প্রসাশকের যৌথ মত বি

11

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

12

ঝালকাঠির চর-ভাটারাকান্দা আবাসনেঅগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০টি

13

পূর্নিমা এপেক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

14

শেরপুর জেলার পুলিশ সুপারের দ্বায়িত্ব গ্রহণ করলেন নবাগত পুলিশ

15

নারী নির্যাতন প্রতিরোধে সরিষাবাড়ীতে দিনব্যাপী কর্মশালা

16

কালাই আঁওড়া উচ্চ বিদ্যালয়ে ফাজিল পাসের আগেই শিক্ষক, স্ত্রীও

17

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপ

18

ঘাটাইলে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালি

19

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

20