মোঃ মশিউর রহমান।।
ট্রাফিক প্রসিকিউশন জরিমানা আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ভোগান্তি কমাতে কমিউনিটি ব্যাংকের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে দিনাজপুর জেলা পুলিশ।
২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার রানীরবন্দরস্থ কমিউনিটি ব্যাংকের শাখা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার #জনাব_মোঃ_মারুফাত_হুসাইন মহোদয় জেলা পুলিশের পক্ষে এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ কার্ড ডিভিশন ইনচার্জ জনাব জহির আহম্মেদ সমঝোতা পত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর শেষে পুলিশ সুপার মহোদয় বলেন, “ট্রাফিক আইনের মামলা বা জরিমানার অর্থ প্রদানকালে গ্রাহকদের হয়রানি ও ভোগান্তি লাঘব এবং সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়েও জরিমানার অর্থ প্রদান করা যাবে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে।