জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার


মোঃ রিয়াজ হোসেন

বরিশালের গৌরনদী থেকে প্রেমের টানে চাচাতো ভাইকে বিয়ে করা আরিফা আক্তার (১৭) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ কুয়াকাটায় উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের স্বামী রিফাত হাওলাদার (২১) প্রাথমিকভাবে আটক ছিলেন এবং আজ মঙ্গলবার হত্যার দায় স্বীকার করেছেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, এক বছর আগে গৌরনদীর বাউরগাতি গ্রামের আ. খালেক হাওলাদারের মেয়ে আরিফা ও মৃত চাচা আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে রিফাতের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে তারা চার মাস আগে কুয়াকাটায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। স্বামী রিফাত কুয়াকাটার মেরিন রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি করতেন। দাম্পত্য জীবনে মাঝে মাঝে ঝগড়া-বিবাদ হতো।

 

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাত পৌণে ১১টার দিকে বাসা থেকে কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে আরিফার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার কাজে ব্যবহৃত ধারাল বটি ও অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী রিফাত তার স্ত্রী আরিফা আক্তারকে হত্যার দায় স্বীকার করেছেন। আরিফার বাবা আ. খালেক হাওলাদার বাদি হয়ে স্বামীসহ পাঁচ জনকে আসামি করে মহিপুর থানায় আজ মঙ্গলবার মামলা দায়ের করেছেন।

ওসি আরও জানান, ইতোমধ্যে পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামী রিফাত ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তবে তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন নির্বাচন ঘিরে সতর্ক প্রশাসন: লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিট

1

নওগাঁ-৪৯ মান্দা-৪ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেলের শোডাউন

2

ছোট ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে বড় ভাই খুন

3

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

4

পানছড়িতে ৩ বিজিবির মানবিক উদ্যোগ: মাদ্রাসা ও অসহায় পরিবারে স

5

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার জন্য আরএসএসকে দায়ী করলেন

6

পলোগ্রাউন্ডের ঐতিহাসিক মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন

7

নওগাঁর নিয়ামতপুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধ

8

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

9

জাতিসংঘের আদালতে শুরু রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনান

10

বগুড়া শেরপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা

11

রায়গঞ্জে আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজে আন্ত বিভাগ ফুটবল

12

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

13

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

14

কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে মৎস্যজীবীলীগ ও ছাত্রলীগের দুই ন

15

গোপালপুরে বিএনপির ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম

16

জামালপুরে কৃষক ও কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

17

ফেনী নাবিলা মন্জিলের মালিক কতৃক ভাড়াটিয়ার মেয়ে ধর্ষণের অভিয

18

শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় নিরাপত্তা কর্মীর মৃত্যু

19

দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই

20