জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে নতুন জেলা পুলিশ সুপার দায়িত্ব গ্রহন করেন।

 মহিউদ্দিন জুয়েল  
সুনামগঞ্জের নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ
লালমনিরহাট জেলার কৃতিসন্তান আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম-সেবা সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ-এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জদের সঙ্গে এক পরিচিতি সভার আয়োজন করা হয়। সভায় নবাগত পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে তিনি পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ এবংঅতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন ফুল দিয়ে নবাগত পুলিশ সুপারকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম-সেবা ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সুনামগঞ্জ জেলায় দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রংপুর জেলা-তে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাওলানা আশেকুর রহমান ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধা

1

আশাশুনিতে জেলা প্রশাসকের নারী সমাবেশে বক্তব্য ও বিনোদন কেন্দ

2

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

3

এবার আমি প্রার্থী, আগামীতে অন্য কেউ

4

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

5

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

6

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

7

উত্তরাঞ্চলে শীতার্তদের পাশে তালপত্র ফাউন্ডেশন শীতবস্ত্র বিত

8

শ্রীবরদীতে শিক্ষকের বদলি আদেশে ফুঁসছে শিক্ষার্থীরা

9

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

10

রংপুর সদর বিএনপি'র শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

11

চৌদ্দগ্রামে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার সংবাদে

12

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

13

মাদারীপুর জেলা প্রশাসকের শিবচর উপজেলা কার্যালয় পরিদর্শন ও ম

14

গভীর রাতে ইউএনও'র কম্বল বিতরণ

15

পার্বতীপুরে ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে লিফল

16

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

17

ব্রাহ্মণবাড়ীয়ায় জুলাই যুদ্ধে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী ছাত্

18

দ্বিতীয় বিয়ে করার খাবারে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গোপনা/ঙ্গ

19

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

20