জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মির্জা ফখরুল


সোহরাওয়ার্দী খোকন ।।

বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে “উগ্র ধর্মান্ধদের ন্যাক্কারজনক কাণ্ড” বলে নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাককারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই।"


বুধবার বিকেল ৩টা ৩০ মিনিট ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


তিনি উল্লেখ করেন, বাউলরা বাংলাদেশের আবহমান সাংস্কৃতি, গ্রাম বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যারা মাঠে-ঘাটে, প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ান। তাদের উপরে হামলাকে তিনি "উগ্র ধর্মান্ধদের হামলা" বলে আখ্যা দেন। 


মির্জা ফখরুল বলেন, "এটা সঠিক নয়, এই ধরনের হিংসার পথ বেছে নেওয়া কারো জন্য কাম্য নয়।" তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।


অগ্নিকাণ্ডের ঘটনায় বস্তিবাসীর দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বস্তিগুলোতে কয়েক হাজার দরিদ্র ও নিঃস্ব মানুষ বসবাস করে। তিনি ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলেন, "আমার বাসায় যে মহিলা রান্না করে, তার বাড়িও পুরো একদম শেষ হয়ে গেছে।"


এই ঘটনাটিকে দরিদ্র মানুষগুলোর জন্য "চরম আঘাত" হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল সরকারের কাছে জোর দাবি জানান, সরকার যেন এই ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে পুনর্বাসনের ব্যবস্থা করে।


তিনি আরও বলেন, সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনাকে বের করে যদি কোন ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত।


সাংবাদিকদের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ষড়যন্ত্রের আশঙ্কা নাকচ করে দেন।


তিনি মনে করেন, এটি আমাদের দুর্ভাগ্যক্রমে ঘটছে। এর প্রধান কারণ হিসেবে তিনি কাঠামোগত দুর্বলতা ও অব্যবস্থাপনাকে দায়ী করেন। বিশেষ করে গার্মেন্টস অথবা ফ্যাক্টরি কারখানাগুলোতে দায়িত্বে থাকা ব্যক্তিদের নেগলিজেন্স (অবহেলা), অগ্নিনির্বাপণ ব্যবস্থার অপর্যাপ্ততা এবং আইন না মেনে চলা—এসব কিছু মিলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।


মির্জা ফখরুল মত দেন যে, সত্যিকার অর্থেই যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকে, তাহলে এই দুর্ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে।


এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের রইক্যং ইউনিটে উ

1

ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না

2

শেরপুর (২) সংসদীয় আসনে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থীর মনোনয়

3

বেনাপোলে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ

4

নওগাঁ নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রথম শ্রেণীর শিক

5

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই জন আটক

6

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ

7

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ আয়

8

হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছে সালথার চাষিরা

9

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

10

দীর্ঘদিন পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার

11

পোরশায় সমাজ সেবা দপ্তর কর্তৃক প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের মাঝ

12

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

13

নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

14

গোপালপুরে যমুনা নদীর চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

15

সাপাহারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

16

দিনাজপুরে কৃষির নবযুগ

17

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

18

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

19

নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বামী কারা

20