জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান

 মোঃমাঈদুল ইসলাম


রংপুরের কাউনিয়া রেলওয়ে স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা ২০ মিনিটে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। কাউনিয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লাগেজ বগিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় লাগেজ বগিতে থাকা তিনটি প্লাস্টিকের চেয়ারের বান্ডিলের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ১৩ কেজি গাঁজা ও মোট ২২০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ার ডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ফেয়ার ডিলের মধ্যে ১২৪ বোতল ‘Fairdyl’ এবং ৯৬ বোতল ‘Eskuf’ রয়েছে।
তবে অভিযানের সময় মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মিজানুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্ত ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যা মামলা নম্বর–৪ হিসেবে রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে গাঁজার গাছসহ গ্রেফতার ১

1

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

2

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

3

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা

4

আমার নির্মাণে আমি

5

ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতির দাবি ট্রাম্পের

6

বিরলে সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ

7

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

8

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

9

বিএনপির ৬৫ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

10

সিলেটে মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা রা

11

বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথ

12

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা

13

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

14

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

15

পিআর গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়

16

গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

17

পটুয়াখালীতে ডিসেম্বর মাসের জেলা আ/ইনশৃ/ঙ্খলা কমিটির সভা অনু

18

ভোলা বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনতে মানববন্ধন ও বিক্ষোভ

19

কালাই সরকারি মহিলা কলেজে জেলা রোভার মুটে সাফল্য

20