Md Obaydul
প্রকাশঃ 26-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন নান্দাইল মডেল থানার ওসি আনোয়ার হোসেন

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন  জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন।
নান্দাইল মডেল থানায় যোগদানের পর থেকে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সামাজিক অপরাধ কর্মকাণ্ড বন্ধে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
মাত্র দুই মাসের মধ্যে মাদক উদ্ধার, চোরাই গরু উদ্ধার, ডেবিল হান্ট সহ জুয়ারি, সাজাপ্রাপ্ত আসামি ও বিভিন্ন মামলার মোট ১৪৪ জন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৮টি মাদক স্পট ও ১৯টি জুয়ার স্পটে অভিযান পরিচালনা করে ধ্বংস করে দেন। এছাড়া ইভটিজিং রোধে ১৬টি মতবিনিময় সভা ও ২৩ টি বিট পুলিশিং সভা সম্পন্ন করেছেন।
চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন এর বিচক্ষণ দায়িত্ববোধ ও কর্মকাণ্ডের কারণে গত ২০ মে ময়মনসিংহ জেলা পুলিশের ধআয়োজিত এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।  
এসময় তিনি ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর হাত থেকে জেলা সেরা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরস্কার গ্রহন করেন। 
এ বিষয়ে জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণাকারী অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ অর্জন আমার একার নয়, এটা আমার থানার স্টাফসহ  নান্দাইলের সচেতন নাগরিকের। এছাড়া এটা আমার অন ডিউটি। জুয়া ও মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স অব্যাহত রয়েছে। অপরাধী সে যেই হোক না কেন ? তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। এজন্য থানা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলকে  আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মপাশায় ইটের ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

1

মহেশপুর পৌরসভার প্রকৌশলীর যোগসাজশে রাস্তা দখল

2

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

3

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ

4

টঙ্গীতে দিনভর তীব্র যানজট

5

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর

6

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

7

সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের স্বপ্নের সেতু উদ্বোধনের আগেই

8

অনলাইন জুয়া: ক্ষণিকের আনন্দে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম

9

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

10

নাসিরনগরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিত সভা অনুষ্ঠ

11

সিলেটে শাবিতে শাকসু নির্বাচন স্থগিত: ভিসি অবরুদ্ধ, উত্তাল ক্

12

লোহাগড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

13

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা

14

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ২ শিশু নিখোঁজ, ১ জনকে জীবিত উদ্ধা

15

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ১ নেতার দল থেকে পদত্যাগ

16

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

17

তল্লাশির আগেই পালাল চালক

18

সেনবাগে আব্দুল মান্নানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফ

19

ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান

20