জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

 মোঃ মশিউর রহমান 
 
দিনাজপুর পৌরসভা এলাকায় ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন
সভায় পুলিশ সুপার জনাব মারুফাত হুসাইন বলেন,

“অটো রিকশা আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য যানবাহন। এটি সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বর্তমানে এর সংখ্যা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় শহরে যানজট ও জনদুর্ভোগ বেড়েছে।”

তিনি আরও বলেন,

“এই যানবাহনের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হলে পুলিশ, প্রশাসন, যাত্রী ও চালক—সকলকেই সচেতন হতে হবে। সুষ্ঠু নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যাটারি চালিত অটো রিকশাকে জনসেবামুখী রাখতে হবে, যেন এটি নাগরিক সুবিধা প্রদানকারী হিসেবে থাকে এবং শহরের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করে।”


সভায় দিনাজপুর পৌরসভা, ট্রাফিক বিভাগ, পরিবহন মালিক ও চালক প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন‌ওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়

1

গোয়ালন্দতে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

2

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

3

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

4

জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারাম খেলার প্রতিযোগিত

5

দিনাজপুরে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা নির্বাচনী জনসভা

6

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

7

শ্যামা পূজা, ব্যস্ততায় সময় কেটেছে মৃৎশিল্পী ও আয়োজকদের

8

তারেক রহমানকে সংবর্ধনার মঞ্চ প্রস্তুত

9

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের সমর্থকেরা

10

সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মায়ের রুহের

11

গণতন্ত্রের দুই প্রতীকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী মাঠে আরও সক

12

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

13

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

14

বাগমারার ভ্যানচালক ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৮

15

কালিগঞ্জে লাঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ছয় নেতাকে

16

মাদারীপুরে কাভার্ড ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে উঠে প্রাণ

17

মুন্সীগঞ্জে ‘ট্যালেন্টপুলে’ জেলায় প্রথম সপ্তর্ষি মন্ডল

18

নিজের ইচ্ছায় বিয়ে পরিবারের ইচ্ছায় তালাক স্ত্রীর ঝড় বৃষ্টি উপ

19

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাস আগুনে ভস্মীভূত

20