জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

ফয়ছল আহমদ নুমান

 সিলেটের কোম্পানীগঞ্জে একটি ধর্ষণ মামলা দায়েরের মাত্র ছয় ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। দ্রুততম সময়ের মধ্যে এই অভিযানে পুলিশের পেশাদারিত্ব ও তৎপরতা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) রাতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খানের সরাসরি নেতৃত্বে এসআই নাজমুল হক মামুন ও সঙ্গীয় ফোর্স এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-২৮ (তারিখ: ২৭/১২/২০২৫ খ্রি.), ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১)/৩০-এর ১নং আসামি জনিক বাবু দাসকে (৩২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জনিক বাবু দাস উপজেলার পূর্ণাচ্ছগ্রাম এলাকার মৃত মানিক বাবু দাসের ছেলে। তার মায়ের নাম প্রতি রানী দাস। পুলিশের একটি সূত্র জানায়, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে তার নিজ এলাকা পূর্ণাচ্ছগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে রোববার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান বলেন, "নারী ও শিশু নির্যাতনের মতো সামাজিক ও আইনি অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের গুরুতর অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আমাদের টিম সর্বদা সজাগ রয়েছে।" দ্রুততম সময়ে আসামিকে গ্রেপ্তার করায় জনমনে স্বস্তি বিরাজ করছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিরা বেঁচে থাকবে তারুণ্যের বিপ্লবে

1

মাদারীপুরে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

2

রাজিবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

3

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

4

বাবুগঞ্জে জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ৮ম বার্ষি

5

ধর্মপাশায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠি

6

নিয়ামতপুরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

7

বিএনপি নেতার কাছে ছাত্রদল নেতার চাঁদা দাবি, বালুমহালে হামলার

8

সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধভাবে মাটি কাটায় চারজনে

9

সিরাজগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অংশ নেবেন তার

10

লালপুরে নারীকে গলা কেটে হত্যা

11

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

12

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

13

দীর্ঘদিন পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার

14

কুড়িগ্রামে ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প

15

নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা

16

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে.

17

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি-রাশেদ

18

বিষপানে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু, মাদ্রাসা শিক্ষককে আটক কর

19

আট দলের শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষ

20