Mst: Meherun Nesa
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা

 

রহমত আরিফ   

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তার পক্ষে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম।

বাংলাদেশের কয়েকটি জেলার মধ্যে গুরুত্বপূর্ণ ঠাকুরগাঁও-১ আসন। কারণ এ আসনে মির্জা ফখরুল ছাড়াও ভোটে অংশ নিয়েছেন শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, ইসলামি আন্দোলনের খাদেমুল ইসলাম। হেভিওয়েট প্রার্থী থাকায় ভোটের মাঠ সরগরম হয়ে উঠেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি)  ঠাকুরগাঁও পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম। সেখানে মির্জা ফখরুলের পক্ষে থেকে ভোট প্রদানের আহবান জানান তিনি। শুধু শহরেই নয়- প্রতিদিনই সদর আসনের প্রত্যেকটি ইউনিয়ন, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম। ভোটারদের সাড়াও পাচ্ছেন বেশ।

মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম বলেন, মির্জা ফখরুল আপনাদের লোক, সবসময় আপনাদের সাথে ছিলেন। তিনি দেশের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। মির্জা ফখরুলের ওপর অনেক অন্যায়-অত্যাচার করা হয়েছে, তারপরও তিনি আপনাদের ছেড়ে যাননি।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ভোটে অংশ নিয়েছেন। আপনাদের কাছে আহ্বান থাকবে- অতীতে যেমন করে আপনারা তার পাশে ছিলেন ঠিক একই ভাবে এবারও মির্জা ফখরুলের পাশে থাকবেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মির্জা ফখরুলের বিজয় নিশ্চিত করবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

1

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ১২টি গরু লুট

2

কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব

3

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

4

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

5

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

6

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হ

7

টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের শিকার কিশোরী

8

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

9

নরসিংদীতে ডা.আবুল কাশেম জুলহাস বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির

10

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

11

কয়রায় ইভটিজিং চুরিসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সচেতনতমূলক

12

জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপিকে ‘কঠিন মূল্য’ দিতে হবে: স

13

শেরপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ শিশুসহ আহত ৪ জন

14

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

15

পাটগ্রামে বিএনপির শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

16

বিএনপির এবং জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

17

নাসির নগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী হ

18

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লি

19

লালপুরে নারীকে গলা কেটে হত্যা

20