উচ্চ আদালতের আদেশে ভোটের একদিন আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত হওয়ায় ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ চলছে। নির্ধারিত তারিখে ভোটের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্যসহ প্রশাসনকে অবরুদ্ধ করে রাখেন।
সোমবার দুপুরে হাইকোর্টের আদেশ ঘোষণার পরপরই শিক্ষার্থীরা ক্যাম্পাস ও সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান নেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে তারা প্রশাসনিক ভবন-১ এর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। রাতে উপাচার্যের সঙ্গে একাধিক দফা বৈঠক হলেও হাইকোর্টের আদেশ উপেক্ষা করে নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে প্রশাসন জানায়।
উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, চেম্বার আদালতে আবেদন করা হলেও শুনানি হয়নি, ফলে স্থগিতাদেশ বহাল রয়েছে। আন্দোলনকারীরা মঙ্গলবারই ভোট আয়োজনের দাবিতে অনড় থাকেন এবং দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, ২৮ বছর পর মঙ্গলবার শাকসু নির্বাচন হওয়ার কথা ছিল।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ডাকসু ভিপি সাদিক কায়েমের আগমনে মাঠ পরিদর্শন ও মতবিনিময়
1
নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটাই হাজারো পর্যটকের ভিড়
2
মোহনগঞ্জ–খুরশিমুল সড়কের ছোট পাইকুড়া গ্রামে ভাঙা ব্রিজ, চরম দ
3
শ্যামনগরে NGO এর নামে প্রতারনা
4
বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক
5
ভোলার চার আসনে চূড়ান্ত লড়াইয়ে ২৪ প্রার্থী, ২ জনের মনোনয়ন প্র
6
কেরানীগঞ্জে খেলাধুলার উন্নয়নে পীয়ারলেস ইয়ুথ ক্লাবে উপজেলা প্
7
মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাবি