জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ২ শিশু নিখোঁজ, ১ জনকে জীবিত উদ্ধার

জুনাঈদ আল হাবিব 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচার চর নামাপাড়া গ্রামের ১নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা বাজারের উত্তরে ব্রহ্মপুত্র নদে পড়ে হাবিবুর রহমান (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার আনুমানিক বেলা ১২.৩০ এর দিকে ফুফুর বাড়িতে যাওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হাবিবুর রহমান মরিচার নামাপাড়া গ্রামের মোঃ খোকন মিয়া ও মোছা. নাজমা আক্তারের ছেলে। সে তার ফুফুর বাড়িতে আসার পর ফুফাতো ভাই নুর উদ্দিনের (বয়স সাড়ে পাঁচ বছর) সঙ্গে নদীর ধারে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত তল্লাশি চালিয়ে নুর উদ্দিনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও হাবিবুরের কোনো খোঁজ পাওয়া যায়নি।

খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।
ডুবুরি টিমের নেতৃত্ব দিচ্ছেন মোঃ নুরুল আলম খান, টিমে রয়েছেন মোঃ মনির মিয়া ও মোহাম্মদ কাইয়ুম মিয়া।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সদস্যরা জানিয়েছেন, শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 নিখোঁজ শিশুর পরিচয়:
নাম: হাবিবুর রহমান
পিতা: মোঃ খোকন মিয়া
মাতা: মোছা. নাজমা আক্তার
বয়স: আনুমানিক ৪ বছর
গ্রাম: মরিচার নামাপাড়া, ১নং ওয়ার্ড, মুক্তিযোদ্ধা বাজারের উত্তরে, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

এলাকাবাসী শিশুটির নিরাপদ ফিরে আসার জন্য প্রার্থনা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

1

গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইন শুভ উদ্বোধন

2

সিলেটের শাহী ঈদগাহ এলাকা থেকে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার

3

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

4

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

5

কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতীক বরাদ্দ:কে কোন প্রতীক পেলেন

6

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার

7

সিরাজদিখানে শ্রমিকদল সভাপতির ওপর বর্বরোচিত হামলা

8

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

9

ভোলায় বিএনপি মিথ্যাচারের করছে এমন দাবীতে জামায়তী ইসলামের সংব

10

সিলেট লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত

11

নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

12

চৌদ্দগ্রামে মিতল্লা সড়কে বিদ্যুতের পিলার না সরিয়েই চলছে সড়ক

13

নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩

14

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

15

‎দেশের মাটি ও মানুষই ছিল বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল শক্ত

16

মহাকালের পথে আপসহীন এক নক্ষত্রের বর্ণাঢ্য যুগের অবসান ঘটিয়ে

17

ধামরাইয়ে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

18

অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা

19

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আ

20