গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কামারপাড়া ইউনিয়নের নুরপুর (দক্ষিণপাড়া) গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যার পর সোহাগ মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সোহাগ মিয়া ওই গ্রামের হামিদুল মিয়ার ছেলে।
স্থানীয়সুত্রে জানাযায়, সোহাগ মিয়া মাছ শিকার করতে বাড়ির দক্ষিণ পাশে নিচু জমির পানিতে জাল বসাতে যায়। এরপর বাড়ি ফেরার পথে মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎ বজ্রপাত সৃষ্টি হয়। এ ঘটনায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মন্তব্য করুন