জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন

ইব্রাহিম বাদশা  

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার বধ্যভূমিতে রবিবার (৮ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় পালিত হলো হানাদার মুক্ত দিবস। সকাল সাড়ে ১০টায় উপজেলা সদর নিকটস্থ বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল

 আমিন চেয়ারম্যানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সবার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন, কামাল পাশা চৌধুরী, নুরুল আবছার, নিজাম উদ্দিন, এসকেএম সলিমুল্লাহ, মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মাহবুব পলাশ, সাংবাদিক আনোয়ারুল হক নিজামী, অজয় কুমার দাশ, ইব্রাহিম বাদশা, তাকিবুর রহমানসহ আরও অনেকে।
পরে একদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি থেকে মনোনীত চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। তার সঙ্গে উপস্থিত ছিলেন মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহেদ হোসেন, সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাঈনউদ্দিন কোম্পানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, “মহান মুক্তিযুদ্ধের সময় এই বধ্যভূমিতে রাজাকার–আলবদর বাহিনী যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, আজ আমরা 

সেই সকল আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শহীদ পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

1

কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের

2

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত

3

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

4

সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

5

পাবনা ফরিদপুর নকল দুধ তৈরির দায়ে ২ জনের জরিমানা ও কারাদণ্ড

6

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

7

টঙ্গীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

8

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

9

কালিগঞ্জে ইউএনও অনুজা মণ্ডলকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

10

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে ঘিরে বি

11

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

12

দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইমাম ইয়াছ

13

মসিক এর হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই

14

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

15

ত্যাগ, গ্রহণযোগ্যতা ও ঐক্যের সমীকরণে নাজমুল মোস্তফা আমিন

16

মধুখালীতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

17

নির্বাচন হবে সুন্দর, তবে নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ : জামায়

18

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড়ে নারীর মরদেহ

19

আলোকিত প্রজন্মের উদ্যোগে শীতবস্র বিতরণ কর্মসূচি ২০২৫ ইং

20