জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাবক হয়রানির অভিযোগ

মোহাম্মদ উল্লাহ 
 নোয়াখালী সেনবাগে“হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় চরম বিশৃঙ্খলা-ভুল কেন্দ্র, হয়রানির শিকার শিক্ষার্থী-অভিভাবক।

শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত “মরহুম হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫”-তে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের হয়রানির অভিযোগ উঠেছে।

অভিযোগকারীরা জানান, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবেশপত্রে কেন্দ্র হিসেবে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নাম থাকলেও পরীক্ষার দিন কেন্দ্রে এসে জানানো হয়, তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চরম ভোগান্তিতে পড়েন।

অনেকে বলেন, “একবার পরিবহন ভাড়া দিয়ে পাইলট স্কুলে আসার পর আবার দ্বিতীয়বার ভাড়া দিয়ে বালিকা বিদ্যালয়ে যেতে হয়। এতে ছোট ছোট শিক্ষার্থীদের মানসিক চাপের পাশাপাশি আর্থিক ক্ষতিও হয়েছে।”

সচেতন অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন মেধা বৃত্তি পরীক্ষার নামে বিশৃঙ্খলা আমরা আগে কখনো দেখিনি। মনে হচ্ছে ব্যবস্থাপনা ঠিকভাবে না করে বৃত্তি পরীক্ষার নামে অর্থ লুটেপুটে খাওয়ার পায়তারা চলছে।”

অভিভাবকদের অনেকে অভিযোগ করেছেন, পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীদের শৃঙ্খলাও বজায় রাখা হয়নি; বিশৃঙ্খলার কারণে কয়েকজন অভিভাবক ক্ষুব্ধ হয়ে তাঁদের সন্তানদের নিয়ে ফিরে যান।

তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এভাবে নানা নামে-বেনামে বৃত্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সময়, অর্থ ও মানসিকতার ক্ষতি করা হচ্ছে-এর দ্রুত প্রতিকার জরুরি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত গজারিয়ার জেসমি

1

কে এম লতীফ ইন্সটিটিউশনে বিশেষ ক্লাসের নামে অর্থ আদায় শিক্ষা

2

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

3

তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব

4

শাকসু নির্বাচন স্থগিতের পেছনে এক ‘লিডারের’ হাত, অভিযোগ সাদিক

5

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

6

খুবই অস্বাস্থ্যকর’ দূষণে ঢাকার বাতাস, AQI সূচকে মান ২৬৬

7

কালিয়াকৈরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

8

মাদারীপুরে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

9

মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

10

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

11

মনোনয়ন জমা দিয়ে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

12

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি দখল ও হামলার ঘটনায় দোষীদের বিচারের

13

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ১ নেতার দল থেকে পদত্যাগ

14

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

15

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

16

সাংবাদিক ইয়াসিন মাহমুদের গ্ৰামের বাড়ির ফলন্ত গাছ কাটে সাবা

17

পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

18

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

19

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

20