জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়েতে বাংলাদেশীদের জন্য জরুরি যে বার্তা দিল দূতাবাস

লুৎফুর রহমান,কুয়েত 

কুয়েত প্রবাসী বাংলাদেশি কর্মীদের উদ্দেশে বাংলাদেশ দূতাবাস একটি সচেতনতামূলক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে প্রবাসীদের কুয়েতের আইন মেনে চলা এবং নিয়মতান্ত্রিকভাবে সমস্যার সমাধান করার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি কুয়েতে বাংলাদেশীদের বিভিন্ন অপরাধ মূলক  কাজে জড়িয়ে পড়ার খবরে বাংলাদেশ দুতাবাস বেশ সরব হয়েছে। একের পর এক নিচ্ছে নানান প্রদক্ষেপ।তারই ধারাবাহিকতায় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন সাক্ষরিত একটি বিজ্ঞপ্তি বুধবার (২৭ আগষ্ট) প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশীদের জন্য  ১০টি নির্দেশনা দেয়া হয়েছে।

১. শ্রম আইন মেনে অভিযোগ দাখিল
কোনো কর্মী বকেয়া বেতন বা কোম্পানির সঙ্গে সমস্যায় পড়লে আইন অনুযায়ী Public Authority for Manpower বা Department of Domestic Labor এ অভিযোগ করতে হবে। কাজে অনুপস্থিত থাকা বা ধর্মঘট করা কুয়েতের আইনে দণ্ডনীয় এবং এতে চাকরি হারানো, ইকামা বাতিল হওয়া ও Absconding Case হতে পারে।

 ২. ইকামা ভঙ্গ করে অন্যত্র কাজ নিষিদ্ধ
ইকামায় উল্লিখিত কর্মস্থলের বাইরে অন্যত্র কাজ করা সম্পূর্ণ অবৈধ। আইন ভঙ্গ করলে পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠাতে পারে এবং পরবর্তীতে বাংলাদেশেও ফেরত পাঠানো হতে পারে।

৩. ভিসা ক্রয়-বিক্রয় অপরাধ
কুয়েতে ভিসা কেনা-বেচা উভয়ই দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১,০৬,৭৮০ টাকা। এর বাইরে কোনো অর্থ লেনদেন বে-আইনি।

৪. চুক্তিপত্র ও অধিকার সংরক্ষণ
চাকরিতে যোগদানের সময় কর্মীদের অবশ্যই চুক্তিপত্রে মেয়াদ, বেতন-ভাতা ইত্যাদি যাচাই করে স্বাক্ষর করতে হবে এবং কপি সংরক্ষণ করতে হবে।

৫. আকামা সংক্রান্ত আর্থিক লেনদেন অবৈধ
আকামা নবায়ন, ট্রান্সফার বা ছুটি গ্রহণে কোনো আর্থিক লেনদেন আইনসম্মত নয়।

৬. লেনদেনে লিখিত প্রমাণ জরুরি
শুধু মৌখিক প্রতিশ্রুতি বা বিশ্বাসের ভিত্তিতে টাকা লেনদেন আদালতে গ্রহণযোগ্য নয়। তাই সবসময় রশিদ বা প্রমাণ রাখতে হবে।

৭. ভিক্ষাবৃত্তি ও রাস্তা থেকে মাল সংগ্রহ নিষিদ্ধ
এগুলোকে গর্হিত কাজ হিসেবে গণ্য করা হয় এবং আইনগত শাস্তির আওতায় আনা হয়।

৮. ট্রাফিক আইন মেনে চলা
গাড়ি চালানোর সময় লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, সিটবেল্ট ব্যবহার, গতিসীমা মানা ও মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়েছে।

৯. অপরাধী চক্র থেকে সাবধান
এটিএম বা আর্থিক জালিয়াতি চক্রে জড়িয়ে পড়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

১০. মাদক সংক্রান্ত অপরাধ থেকে দূরে থাকা
কুয়েতের কারাগারে আটক অধিকাংশ বাংলাদেশি মাদক সংক্রান্ত অপরাধে জড়িত। তাই মাদক পরিবহন, বিক্রয় বা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-২ আসনে কর্নেল আজিম উল্লাহ বাহারকে পূর্ণ মনোনয়ন প্র

1

আসবাবপত্র ক্রয়ে জেলা মহিলা অধিদপ্তরে ব্যাপক অনিয়ম

2

নওগাঁর দলগাছীতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আট

3

আদালতের রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ

4

শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

5

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশায়

6

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন

7

ভোলাহাটে বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায়, ফ্রি রক্

8

রায়গঞ্জে প্রশাসন-এলাকাবাসীর উদ্যোগে জলাবদ্ধতার অবসান, স্বস্ত

9

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের মনোন

10

ভাঙ্গুড়ায় বাবার পর মাকে হারিয়ে দিশেহারা ২ শিশু

11

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

12

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

13

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

14

অবৈধ ইটভাটা বন্ধের পক্ষে এলাকাবাসী

15

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

16

স্থানীয় সাংবাদিকদের সাথে নওগাঁ-১ আসনের জামায়াত মনোনীত প্রর্থ

17

নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে নারীরা অনুপস্থিত

18

পদত্যাগ করে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো

19

পাটাগ্রামে মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের

20