জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর নিয়ামতপুরে চলছে সড়ক উন্নয়নের জোয়ার

আবু সায়েম
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় চলছে সড়ক সংস্কার ও পাকা করণ কাজ। উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চান্দইল কামারপাড়া বাজার থেকে বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কপথে পুরাতন পিচ ভেঙে নতুনভাবে প্রশস্ত রাস্তা নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

এছাড়াও নিয়ামতপুরের ঐতিহ্যবাহী বেলগাপুর বাজার থেকে চালাকপুর হয়ে ভাতকুন্ডু উচ্চ বিদ্যালয় ও ভাতকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এবং আদমপুর হয়ে বালাতৈর সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ পর্যন্ত দুই দিকে মোট ৫ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করণের কাজ শুরু হয়েছে।

তবে গতকালের ভারী বর্ষণের কারণে বেলগাপুর বাজার থেকে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার কাজ আপাতত বন্ধ রয়েছে বলে জানা গেছে। অপরদিকে চান্দইল কামারপাড়া বাজার থেকে খড়িবাড়ী বাজার পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তার কাজ অব্যাহত রয়েছে এবং দ্রুত শেষ করার লক্ষ্যে ঠিকাদার ও শ্রমিকরা কাজ করে যাচ্ছেন।

উপজেলা এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) সূত্রে জানা যায়, চলমান এই দুটি প্রকল্প নভেম্বর ২০২৫ এর মধ্যে সম্পূর্ণ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাস্তা দুটি সম্পন্ন হলে উপজেলার উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষিপণ্য পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার সংযোগ আরও সহজ হবে এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে এই সড়কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তা সম্পন্ন হলে নিয়ামতপুর, নাচোল ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে। এবং নিয়ামতপুর উপজেলার সাথে যোগাযোগ আরো বেড়ে যাবে এবং খড়ি বাড়ী বাজার থেকে নিয়ামতপুর উপজেলার দুরত্ব কমবে ৫কিলোমিটার। এছাড়াও নাচোল,রাজবাড়ী হাট থেকেও নিয়ামতপুর উপজেলার দুরত্ব কমে আসবে ৫ কিলোমিটার (চাঁপাইনবাবগঞ্জ)।

প্রকল্প বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

> এই উন্নয়ন প্রকল্প নিয়ামতপুরের গ্রামীণ জনজীবনে নতুন গতি আনবে—এমনটাই আশা করছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসেনপুরে শহীদ বৃুদ্ধিজীবি দিবস পালিত

1

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক

2

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির বিদ্রোহী

3

ভালো নেই রাজবাড়ী জেলা টিমের অন্যতম ফুটবলার লিওন

4

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

5

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

6

আবারও ইজারার দিকে বড়বিলা কপাল পড়লে জেলে ও ক্ষুদ্রনৃষ্ঠীর ম

7

‎আনোয়ারায় দারুত তাকওয়া মাদরাসার হিফজ সমাপ্তকারীদের বিদায় অনু

8

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

9

কটিয়াদীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন

10

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গুরুতর আহত করল স্বা

11

গজারিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন খবিরুল আলম

12

হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে- টাঙ্গাইলে উপদেষ্

13

নরসিংদীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

14

লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে আপন দুই ভাই

15

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব

16

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

17

বরিশাল দক্ষিণ তাঁতীদলের আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্

18

আচরণবিধি লঙ্ঘন,স্বতন্ত্রপ্রার্থীর বিশ হাজার টাকা জরিমানা

19

মণিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপল

20