জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাসির নগর -গোয়ালনগর ১৪ গ্রামের মানুষের ভাগ্য নিয়ে খেলা

খ,ম,জায়েদ হোসেন 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদ থেকে হাওর বেষ্টিত গোয়াল নগর ইউনিয়ন পরিষদ ও গোয়াল নগর বাজার

(আইডি- ৪১২৯০৩০০২) দুই কিলোমিটার সাবমার্সিবল রাস্তা নির্মাণ ও ৩ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ৪ কোটি টাকার টেন্ডার হয় ২০২৩ সাল। ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও এখনো সম্পন্ন হয়নি। তাই অবহেলিত ,অনুন্নত ও যোগাযোগ বিচ্ছিন্ন ইউনিয়নটির ১৪টি গ্রামের বাসিন্দাদের চরম দুর্ভোগ লাঘবে বন্ধ থাকা রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজটি চালু করা জরুরি।

নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ভিটাঢুপি, রামপুর, নওগাঁ, মাইজখোলা, কদমতলী, ঝামারবালী, লালুয়ারটুক সহ পুরো ইউনিয়নেই যোগাযোগ ব্যবস্থা নাজুক।

হাওরের বিচ্ছিন্ন গ্রামগুলো বর্ষায় নৌকার ওপর নির্ভরশীল। শুকনো মৌসুমে নদীর পাড় ও ক্ষেতের আইল দিয়ে হাঁটা ছাড়া উপায় থাকে না। এ কারণে মৌলিক অধিকার থেকে বঞ্চিত ১৪টি গ্রামের বাসিন্দারা। শুষ্ক মৌসুমে কখনো ঝড় তুফান, কখনো খর রৌদ্র, কখনো বৃষ্টিজনিত কারনে ২/৩ কি.মি. কাঁদা রাস্তা দিয়ে হেঁটে খেয়া পাড় হয়ে শিক্ষার্থীদের অনেকেরই যেতে হয় কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ে। আর বর্ষাকালে নদীর ঢেউ আর স্রোতে কত ভয়ংকর রুপ ধারন করে, তা না দেখে অনুমান করা কষ্টসাধ্য। চৈত্রের খরা রৌদ্র, বর্ষার উত্তাল ঢেউ, অভাব অনটন আর হাজারো রকমের ঝুঁকি ঝামেলার কারণে প্রাথমিক শিক্ষার পর অধিকাংশ শিক্ষার্থীর আর হাইস্কুলে যাওয়া হয় না। অথচ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হলে শিশুরাসহ কোমলমতি সকল ছাত্র-ছাত্রী নিজ উপজেলার গোয়ালনগর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতে পারত। যোগাযোগ অব্যবস্থাপনার মৌলিক শিক্ষা থেকে ঝরে পড়া শিক্ষার্থীরা বাল্য বিয়ার শিকারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে।অন্যদিকে, যোগাযোগ সমস্যার কারণে মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত গোয়ালনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ। একে তো দরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রের অপ্রতুলতা, তার উপর জরুরি চিকিৎসার জন্য উপজেলা বা জেলায় যাওয়ার রাস্তাঘাট নেই। ফলে গর্ভবতী নারীসহ, শিশু-বয়স্ক-বৃদ্ধ সবাই থাকে ঝুঁকিতে।

শিক্ষা ও স্বাস্থ্যসেবাদান এবং এই ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ এখনই না নিলে সমাজ, জীবন, আইন শৃঙ্খলা এবং অন্যান্য সকল প্রকার উন্নয়ন প্রচেষ্টা আরও শোচনীয় পর্যায়ে নেমে আসার আশংকা রয়েছে। রাস্তা বাস্তবায়ন হলে এসব সমস্যা থেকে মুক্তিসহ সামগ্রিকভাবে এই ইউনিয়নটি এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারে। অন্যথায় আরও পিছিয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শার্শায় যৌথ টহল ও মাঠ মহড়া

1

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

2

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটালিয়ান(৫৫) বিজিবি কতৃক শীত বস্ত্র

3

বামনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ

4

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

5

বান্দরবানে জমি জোরপূর্বক জবর খলের চেষ্টার ও চাঁদাবাজির অভিয

6

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের

7

চরকাউয়া ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

8

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,

9

বেলাবতে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

10

হাঁপানিয়ায় টমটম ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ

11

সরাইলে ১৫ গ্রামের মানুষের যোগাযোগের ভরসা ৭০০ফুট লম্বা বাঁশের

12

ঘোড়াঘাটে এলজিইডির ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

13

হবিগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ স্যজাত মিয়ার ফেসবুক প

14

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কাজিপুর উপজেলা বিএনপির বিক্

15

তুহিন হত্যার প্রতিবাদে -সন্ত্রাসীদের দ্রুত শাস্তি চেয়ে ঝালকা

16

ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার প্রকল্পের ভাগাভাগি নিয়ে ইউএনও–পিআইওর

17

ঘাটাইলে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সরকারি বনজমি দখলের হিড়িক

18

নেত্রকোণার দুর্গাপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিলের চালান জব্দ

19

সাদুল্লাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিষয় দিবস পালিত

20