জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা নিহত

 

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে এক বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিআরটি প্রকল্পের উড়ালসড়কের টঙ্গী বাজার বাটাগেট এলাকায় ঘটনাটি ঘটে। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
নিহত সিদ্দিকুর রহমান বরিশালের বাবুগঞ্জ থানার মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি পরিবারসহ টঙ্গীর মধুমিতা এলাকার ‘আপন নীড়’ নামে ভাড়া বাসায় বসবাস করতেন। কর্মস্থল ছিল ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিভাগে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে অফিস যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সিদ্দিকুর বিআরটি উড়ালসড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার হাতে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। তখন দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ময়নাতদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকি নিয়ে পার হচ্ছে মগড়া নদী

1

উজিরপুরে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত আশ্রায়ন প্রকল্প ঘিরে সীম

2

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১৫

3

শিবগঞ্জে গুণীজন ভূষিত হওয়ায় আহসান হাবিবকে সংবর্ধনা

4

গোবিন্দগঞ্জে গণপিটু*নিতে ৩ গরুচোর নি'*হত

5

বেঁচে থাকা পর্যন্ত মানুষের পাশে থাকবো: শওকত হাশেম শকু

6

দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

7

বগুড়া শেরপুরে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

8

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্

9

জাল সার্টিফিকেট ও ভুয়া নিয়োগে শিক্ষকের চাকুরী করার অভিযোগ

10

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

11

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্রের নির্বাচনী সভা

12

বরিশাল-৫ বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের শুভেচ্ছা

13

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ম

14

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে আটক করেছে পুলিশ

15

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩

16

জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছ

17

টগরবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে

18

ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি বিষয়ক কর্মশালা অনু

19

বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এ

20