Mst: Meherun Nesa
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া মাহফিল

শরিফুল ইসলাম

দেশমাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় বগুড়ার গাবতলীতে বিশাল দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নশিপুর ইউনিয়ন নির্বাচনী কমিটির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে গাবতলী-শাজাহানপুরের হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। “গাবতলীর পুত্রবধূ” হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে উপস্থিত নেতাকর্মীরা তাঁর আশু রোগমুক্তি কামনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের নির্বাচন পরিচালনা সমন্বয়কারী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ মো. হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি দোয়া মাহফিলে বক্তব্যকালে বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গোটা বাংলাদেশের মা। গাবতলীর মানুষের কাছে তিনি পুত্রবধূ। আজ এই মাঠ ভর্তি মানুষ তাঁর জন্য দোয়া করছে, এটাই প্রমাণ করে তিনি জনি মানুষের হৃদয়ে কতটা গেঁথে আছেন। আল্লাহ তাঁকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিক।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
দোয়া ও মোনাজাতে দেশমাতা বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
উল্লেখ্য, গাবতলীবাসী দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়াকে “গাবতলীর পুত্রবধূ” বলে গর্বের সঙ্গে সম্বোধন করে আসছেন। তাঁর অসুস্থতার খবরে এলাকায় শুরু থেকেই দোয়া-মাহফিলের আয়োজন অব্যাহত রয়েছে। আজকের এই বিশাল জনসমাগম সেই ভালোবাসারই 

আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছেন তাদের

1

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

2

দাওগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

3

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

4

ভয়াবহ নিত্যদিনের বাস্তবতা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে য

5

ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ তিনজন আটক

6

১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে শহীদদের দিবসে বিনম্র শ্রদ্ধা

7

পাবনায় বিপুল পরিমান অস্ত্র ও গুলিসহ আটক ৪

8

দশমিনায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের র

9

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

10

ভূরুঙ্গামারীতে সৎ যুবকের দৃষ্টান্ত

11

হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

12

হরিপুর-চিলমারী তিস্তা সেতুর গুরুত্ব

13

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

14

অবশেষে জনতার হাতে আটক আলম

15

প্যারোলে মুক্তি পেয়ে জানাযাতে অংশ নিয়েছেন সাবেক পৌর মেয়র নজর

16

লুৎফুল্লাহেল মাজেদ ঈশ্বরগঞ্জে ধানের শীষের কান্ডারী

17

শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী সেলিম র

18

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

19

নান্দাইলে গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনার অভিযোগ তুলে নিতে বাদীক

20