জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আইন অমান্য করে রোহিঙ্গা নিয়োগের খেসারত, আতঙ্কে পুটিবিলা

 মনির আহমদ আজাদ


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকায় দুই রোহিঙ্গাকে আশ্রয় ও কাজের সুযোগ দিতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন সহজ-সরল কৃষক আবদুল আজিজ। দীর্ঘ তিন বছর ধরে ওই দুই রোহিঙ্গা তার বাড়িতে বসবাস করে কৃষিকাজ ও গৃহস্থালি কাজে সহযোগিতা করছিল। দীর্ঘদিনের চলাফেরায় তারা পরিবারের সদস্যের মতো বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। কিন্তু সেই বিশ্বাসের মূল্য দিতে হয়েছে চরমভাবে।

ভুক্তভোগী আবদুল আজিজ জানানসম্প্রতি তার অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই দুই রোহিঙ্গা তার বাড়ি থেকে একটি গরু এবং মেয়ের বিয়ের জন্য জমানো নগদ তিন লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। বিষয়টি জানতে পেরে তিনি হতবাক হয়ে পড়েন। তার ভাষায়ওদের মানুষ ভেবে আশ্রয় দিয়েছিলাম। তিন বছর সংসারের সব কিছু দেখেছে। কখনো ভাবিনি এভাবে সব শেষ করে দেবে।

ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানানপুটিবিলা ও আশপাশের এলাকায় অনেকেই কম মজুরীতে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে কাজ করাচ্ছেন। এতে একদিকে যেমন স্থানীয় শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হচ্ছেতেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতিও ঝুঁকির মুখে পড়ছে।

উল্লেখ্যবাংলাদেশ সরকারের আইন অনুযায়ী রোহিঙ্গাদের স্থায়ীভাবে আশ্রয় দেওয়া কিংবা নিয়োগ করা বেআইনী। তবুও বাস্তবতায় দারিদ্র্য ও সস্তা শ্রমের কারণে অনেকেই আইন অমান্য করে তাদের কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকেঅভিযুক্ত দুই রোহিঙ্গার মধ্যে একজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের উদ্যোগে ওই রোহিঙ্গাকে ধরিয়ে দিতে ০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। ছবিটি ইতোমধ্যে ব্যাপকভাবে শেয়ার হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল মনে করছেনএ ধরনের ঘটনা শুধু একটি পরিবারের নয়বরং পুরো সমাজের জন্য সতর্কবার্তা। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপপলাতকদের গ্রেপ্তার এবং অবৈধভাবে রোহিঙ্গা নিয়োগ ও আশ্রয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী আবদুল আজিজ এখন নিঃস্ব অবস্থায় ন্যায়বিচারের অপেক্ষায়। তার একমাত্র দাবিচুরি যাওয়া অর্থ ও গরু উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। ###

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদল নেতা সেরাজুল ইসলাম সেরাজ-এর শ্

1

টাংগাইলের নাগরপুরে নব গঠিত বাস- কোচ শ্রমিক ইউনিয়নের উপ- কমিট

2

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

3

চলনবিলে গবাদিপশুর খাদ্য সংকট

4

ভাঙ্গুড়ায় বাবার পর মাকে হারিয়ে দিশেহারা ২ শিশু

5

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক শহর হবে নোয়াখালী

6

চৌদ্দগ্রামের একই পরিবারের পাঁচজন নিহত

7

কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

8

মডেল টাঙ্গাইল গড়ার লক্ষে মনোনয়নপত্র জমা দিলেন সুলতান সালাউদ্

9

নওগাঁয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

10

অভিযোগে ঝুলে আছে যশোর-২ আসনে বিএনপি–জামায়াত প্রার্থীর ভাগ্য

11

রামগতিতে নৌ-পুলিশের বাণিজ্য

12

আজ ৬ ডিসেম্বর মুক্ত দিবস

13

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

14

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১৫

15

বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

16

আওয়ামীলীগ জুলুম নির্যাতন করে বিএনপিকে ধব্বংস করতে চেয়েছিল

17

শিবগঞ্জে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত

18

লোহাগাড়া বটতলী স্টেশনে অবৈধ পার্কিং: ঈগল সার্ভিসের ৩ বাসকে জ

19

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রায়গঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন

20