জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব


মোঃ ফখরুল মোস্তফা 

নোয়াখালী ৬ আসনে (হাতিয়া) বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম বলেছেন, 'সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ দেখা দিয়েছে, বিএনপির জয়ের মধ্য দিয়ে সেটির প্রতিফলন ঘটবে। দীর্ঘ প্রতীক্ষার পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। 
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে আমি আপনাদেরকে কথা দিতে পারি, নিঝুম দ্বীপ ও সোনাদিয়া ইউনিয়ন সহ জাহাজমারা কে একটি উপজেলা হিসেবে গঠন করব। হাতিয়ার এক ইঞ্চি মাটি ও নদীর গর্ভে বিলীন হতে দিব না। ব্লক  বাঁধের মাধ্যমে তা নির্মল করব ও ভূমি হীনদেরকে পূর্ণবাসন করব। 
গতকাল রাতে নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায়, জাহাজ মারা ইউনিয়নের ২ও ৩ নং ওয়ার্ডে উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
নোয়াখালী জেলা যুবদলের দুর্যোগ ও এাণ বিষয়ক সম্পাদক,   রিয়াজুল হাসান রাকিবের সঞ্চালনায়, লুৎফুল্লাহ হিল মজিদ নিশানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলার বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন, সাবেক সভাপতি আলাউদ্দিন রনি, হাতিয়া উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোজাম্মেল হোসেন আজাদ, হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব ফাহিম উদ্দিন , স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব সুমন তালুকদার, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের চিন্তায় এনসিপি

1

১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

2

আনোয়ারায় ২০টির অধিক অবৈধ বালু মহাল

3

চাটখিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অলিউল্লাহ বিরুদ্ধে কু-প্র

4

কালিগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

5

স্টারলিংক কর্মসূচিতে নতুন মাইলফলক ছুঁলো স্পেসএক্স

6

ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহ

7

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে জ্যাকেট থেকে চকোপ্লাস সহ একজন আটক।

8

গলাচিপায় খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৪ জন

9

বগুড়ায় ওয়াজ মাহফিলে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এইচ এস মাফ

10

গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের জনসভা জনসমুদ্রে পর

11

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

12

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপ

13

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাড় কাঁপানো শীত বিপর্যস্ত জনজীবন

14

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

15

মাতৃভূমির টান

16

কুড়িগ্রামের চরাঞ্চল: শীতার্ত মানুষের পাশে জেলা চর উন্নয়ন কমি

17

২৮ শে অক্টোবর সেই রক্তাক্ত বিভীষিকাময় দিন - সেলিম রেজা

18

পাবনা ০৩আসনে ধানের শীষ না পেয়ে গণঅধিকারের ট্রাকে বিএনপি নেতা

19

সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মায়ের রুহের

20