জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক ও নারী মাঠকর্মীদের সাথে সতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

 লিয়াকত আলী লাভলু

  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক ও নারী মাঠকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনী প্রস্তুতি, ভবিষ্যৎ পরিকল্পনা   ভোটার সচেতনতা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় স্থাপতী মোজাহিদ বেগ বলেন, নির্বাচনের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে মাঠকর্মী ও সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এসময় মাঠপর্যায়ে কাজ করার সময় উদ্ভূত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে মাঠকর্মীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। সাংবাদিকদেরকে নির্বাচনকালীন তথ্য সংগ্রহ ও প্রচারে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর জোর দাবি জানান।
 তিনি বলেন আমারা বেগ পরিবার ১৯৩০ সাল থেকে সাধারণ মানুষের সেবা করে আসছি। এ সেবা কার্যক্রম বেগ পরিবার যতদিন তাদের সমর্থ্য থাকবে তত দিনই চালিয়ে যাবেন। এতে এমপি হতে পারি আর না পারি এর কোন ব্যত্য ঘটবে না। তিনি আরো বলেন আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম কোন একক পরিবার ব্যক্তিগত উদ্যোগে ৩৭ হাজারেরও বেশি অসহায় অসাধারণ মানুষকে তাদের চোখের আলো ফিরিয়ে দিতে সম্পূর্ণ বিনা পয়সায় সেবা দিয়ে আসছে। এছাড়াও আমি মনে করি আমার উপার্জিত অর্থের একটি  অংশের হক যুব সমাজের তাই আমি সবসময় যুবসমাজকে খেলাধুল ও ধর্মীয় অনুভূতি কে লালন করে মাদক থেকে নিজেদেরকে দূরে রাখতে পারে সেজন্য গত এক বছরে প্রায় ২৫০ টিরও বেশি মাঠ লিজ নিয়ে ও সংস্কার করে দিয়েছি।
যুবকদের খেলার জার্সি, বল সহ ক্রিয়া সামগ্রী কিনে দিয়েছি। এবং  মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।মাদকাসক্ত কাউকে পেলে তাকে বুকে জড়িয়ে ধরে তাকে সুপথে আনতে প্রয়োজনীয় সব করে থাকি। আমি মনে করি যার যার জন্মভূমিকে সেই বেশি ভালোবাসে অন্য কেউ তার চেয়ে বেশি ভালোবাসে বা বাসবে এ কথা সত্য নয়। স্বাধীনের পরে এই প্রথম ফরিদপুর ৪ আসনে চরভদ্রাসনের কোন সন্তান সংসদ নির্বাচনে নির্বাচন করছে। তাই মাটির ইজ্জত রক্ষার্থে দল মত নির্বিশেষে মাটিকে ভালোবেসে ঘরের ছেলে স্থপতি মুজাহিদ বেগ কে নির্বাচিত করবেন ইনশাল্লাহ।
 পরিশেষে তিনি বলেন বর্তমানে ফরিদপুরে খুবই যোগ্য এবং ভালো প্রশাসন আছেন। তবুও নির্বাচনী প্রচারণায় চালাতে অনেক জায়গায় বাধা সম্মুখীন হচ্ছি। এই বাধাকে প্রতিবন্ধকতা মনে না করে আপনাদের সকলের সহযোগিতা ও তারুণ্যের জনো জোয়ারে সকল বাধা বিপত্তি দূর করে সফলতা দুয়ারে পৌঁছাতে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ ও সহযোগিতা কামনা করছি।
সভা শেষে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, সমন্বিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটালীপাড়ায়-মন্দিরে মন্দিরে "শ্রী শ্রী কার্তিক" পূজার প্রস্ত

1

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

2

কাঁচা রাস্তা পাকা করার দাবি ও উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে মহাসড়

3

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

4

কয়রায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

5

পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর

6

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

7

কয়রায় ইভটিজিং চুরিসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সচেতনতমূলক

8

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

9

পাটগ্রামে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন জামায়াতে ইসলামীর এ

10

নিয়ামতপুরের শ্রীমন্ত পুর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্

11

সুন্দরবনের বোন রক্ষীদের বিশেষ অভিযান

12

মাদারীপুরে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই, তিন ডাকাত গ্র

13

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

14

কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

15

সরাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

16

আজ টিভিতে যা দেখবেন (২৩ এপ্রিল ২০২৫)

17

বেনাপোল সীমান্তে পিস্তলসহ যুবক আটক

18

জেলা বিএনপির আয়োজনে অধ্যাপক ইউনুসের ৩১তম মৃত্যুবার্ষিকীতে মা

19

টাঙ্গাইলের বিশাল জনসভায় বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান

20