জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান 
দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে এই সমাবেশের আয়োজন করা হয়।
সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান। সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ এর দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক খান।
সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা বিএনপির তথ্য ও প্রচার সম্পাদক মঞ্জুর মুর্শেদ সুমন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক ও আমার দেশ এর পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন, সহ-সভাপতি ফারুক হোসেন, অর্থ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
বক্তারা বলেন, সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ সাংবাদিকদের ২১ দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে। শুধু কথার আশ্বাস নয়, কথার সঙ্গে বাস্তব পদক্ষেপের সমন্বয় ঘটিয়ে সরকারকে এ দাবিগুলো বাস্তবায়ন করার আহ্বান জানান তারা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সাংবাদিক মামুনুর রশিদ বিপ্লব, মেনহাজুল ইসলাম তারেক, সালাহ উদ্দিন আহমেদ, আবুল ওহাব, লুৎফর রহমান, সাজেদুর রহমান নওশাদ, ইসমাইল হোসেনসহ স্থানীয় গণমাধ্যমের কর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলবাড়ী উপজেলা সাংবা

1

যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

2

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

3

সাভারের বিএনপি সমর্থন গোষ্ঠী ৩০০ ফিটে উপস্থিত

4

আওয়ামী সরকারের আমলে পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহ

5

শাজাহানপুরে মা গলায় ফাঁস সহ দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার

6

রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো

7

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ

8

মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

9

পটুয়াখালীর দশমিনায় ককটেল বিস্ফোরণ ও লুটপাট ঘটনায় মামলা

10

ইসলামী আন্দোলন পটুয়াখালী-০১ প্রার্থী সরে পটুয়াখালী-০৪ আসনে ন

11

নওগাঁর নিয়ামতপুরে সাঁওতাল জনগোষ্ঠীর জীবন সংগ্রাম

12

২১ বছরেও জ্বলে ওঠেনি টেংরাটিলা: পরিত্যক্ত গ্যাসক্ষেত্রে চাপা

13

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

14

বদলগাছীতে প্রকাশ্যে চলছে অবৈধ ভিটা মাটি কাটা

15

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

16

ময়মনসিংহে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে

17

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

18

জবাবদিহির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাবিপ্রবি উপাচার্য

19

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

20