জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আনোয়ারায় মাদকের রাজত্ব


মোঃ ইমরান

চট্টগ্রামের আনোয়ারা উপজেলাজুড়ে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে মাদক ও ইয়াবার কারবার। মাদকের সহজলভ্যতার সুযোগে দিন দিন বাড়ছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় প্রতিদিনই চুরি হচ্ছে অটোরিকশা, মোটরসাইকেলসহ বাসাবাড়ির মূল্যবান মালামাল। চোরদের হাত থেকে রেহাই পাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠানও। মসজিদ ও মন্দিরে চুরির ঘটনা ঘটছে। এলাকাবাসীর দাবি, মাদকাসক্ত কিশোর ও যুবকরাই এসব অপরাধে জড়িয়ে পড়ছে। র‍্যাব ও সেনাবাহিনীর অভিযানে মাঝে মাঝে ইয়াবাসহ কিছু মাদক কারবারি আটক হচ্ছে, তবে পুলিশ প্রশাসনের নিয়মিত ও জোরালো অভিযান অনেকটাই ঝিমিয়ে পড়েছে। এর সুযোগে মাদক কারবারিরা আরও বেপরোয়া
হয়ে উঠছে। এদিকে দ্রুত কার্যকর ও ধারাবাহিক অভিযান জোরদার না হলে আনোয়ারার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।
এ বিষয়ে আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী বলেন, মাদক ও ইয়াবার কারণে কিশোর-যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। সামাজিক অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ এখন মাদক। পুলিশ প্রশাসনের উচিত প্রতিটি মহল্লায় মহল্লায় চিরুনি অভিযান পরিচালনা করা। আনোয়ারা সহকারী পুলিশ কমিশনার সোহানুর রহমান সোহাগ বলেন, পুলিশ মাদক ও ইয়াবার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিক সমাজসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাগদা চিংড়িতে পুশ, ব্যবসায়ীকে জরিমানা

1

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

2

ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে হাতীবান্ধায় জামায়াত কর্

3

সীমান্তে যুদ্ধের দামামা

4

টেকনাফ হ্নীলায় ৫০ হাজার ইয়াবা বোঝাই সিএনজি জব্দ

5

হিলিতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প

6

১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে শহীদদের দিবসে বিনম্র শ্রদ্ধা

7

মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম

8

নোয়াখালী আইনজীবী ফোরামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম

9

আক্কেলপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া আহত-২

10

নলছিটিতে সেজদারত অবস্থায় মুসল্লীর ইন্তেকাল

11

গোয়ালন্দে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশ

12

বেঁচে থাকা পর্যন্ত মানুষের পাশে থাকবো: শওকত হাশেম শকু

13

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

14

ঈশ্বরগঞ্জে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম

15

গাইবান্ধা সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

16

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

17

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

18

বগুড়ায় জেলা গোয়েন্দার অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

19

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২

20