Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ ইসির

 মোঃ রাতুল হাসান লিমন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচন আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব রিটার্নিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম চলছে। এ প্রচারণায় লিফলেট বা হ্যান্ডবিল, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার করা গেলেও কোনো অবস্থাতেই পোস্টার ব্যবহার করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য প্রণীত আচরণবিধি যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে পোস্টার ব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং নির্বাচনী পোস্টার মুদ্রণ না করার জন্য সংশ্লিষ্ট প্রিন্টিং প্রেসগুলোকে নির্দেশনা দেওয়ার জন্য রিটার্নিং অফিসারদের অনুরোধ জানানো হয়েছে।
ইসি সূত্র জানায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধব নির্বাচন আয়োজনের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশনায় ইঙ্গিত দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে ১২শত রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

1

মোল্লাপাড়ায় ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম সাহেবকে রাজকীয় বিদায়

2

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জননেতা সেলিম রেজার শ্রদ্ধাঞ্জলি

3

লোককবি রাধারমণ দত্ত এর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

4

ঢাকা তোর সাথে জড়িত চারজন গ্রেফতার

5

নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানি সংকটের ভয়াব

6

নাসিরনগরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

7

নরসিংদী-২ আসনে ড. মঈন খানের মনোনয়নপত্র জমা

8

ঝিনাইদহ কালীগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর কৌশলে টাকা চুরি, থানা

9

মোস্তাফিজ ইস্যুতে নীরব থাকা যাবে না

10

সাঁথিয়ায় বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে পাঁচ লাখের মালামা

11

মার্কিন ধাওয়া খাওয়া সেই তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠাল

12

বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্য ও আইসিসি-র সীমাবদ্ধতা

13

‎নিয়ামতপুরে “সাথী পার্ক”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মা

14

কিশোরগঞ্জে শৈত্যপ্রবাহে কাহিল জনজীবন

15

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

16

শিবপুরে জিয়া মঞ্চের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

17

বেনাপোলে মাদক ও চোরাচালান পণ্যসহ ভারতীয় নাগরিক আটক

18

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতা

19

শিক্ষাবোর্ডের পরিদর্শনে মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষার

20