জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা

আশিক জয়নাল

ভারত পেঁয়াজ আমদানি বন্ধ ও বাজারে দেশী পেঁয়াজের সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলি বন্দরের খুচরা বাজারে তিন-চার দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি ৩০ থেকে ৩৫ টাকা বেড়ে প্রায় সেঞ্চুরিতে পৌঁছে গেছে। মোকামে পেঁয়াজের দাম বৃদ্ধি ও সরবরাহ কম ফলে খুচরা বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। তিন-চার দিন আগে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০-৬৫ টাকা কেজি দরে।
বুধবার (৫ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে ৬৫ টাকার পেঁয়াজ বিক্রি  বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকা কেজি দরে। আর ৬০ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৯০ টাকায়। ফলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির হঠাৎ দাম বৃদ্ধি হওয়ায় নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে।
হিলি বাজারে আসা বকুল হোসেন বলেন, দুই-তিন দিন আগেও ৬৫-৭০ টাকায় পেঁয়াজ কিনেছি। আজ এসে দেখি ৯০-৯৫ টাকা চাচ্ছে দোকানিরা। প্রতিদিনই নতুন দাম শুনতে হয়, এতে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। তিনদিনের ব্যবধানেই ২৫-৩০ টাকা বেড়ে যাওয়ায় আমরা বিপাকে পড়েছি। 
রিকসা চালক ইমদাদ বলেন, বাংলাদেশে কোনো কিছুর নিয়ম নেই। খেয়াল খুশিমত জিনিসের দাম বাড়ে। আমরা গরিব মানুষ, বাজারে এলেই মাথা ঘুরে যায়। কয়েকদিন আগেও ৬০-৬৫ টাকায় পেঁয়াজ কিনেছিলাম, আজ তা ৯০-৯৫ টাকা কেজি। আবার ছোট পেঁয়াজ কেউ কেউ ১০০ টাকা চাচ্ছে। এইভাবে চলতে থাকলে আমরা কীভাবে বাঁচবো?

হিলি বাজারের খুচরা ব্যবসায়ী মঈনুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে মোকামে পাইকারিতে দাম বেড়ে গেছে। এখন আমরা ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে কিনে ৯০-৯৫ টাকা কেজি দরে বিক্রি করছি। আজ শুনলাম মোকামে পেঁয়াজের কেজি ১০০ টাকা তারপর খরচ আছে আগামীকাল দেখা যাবে ১১০ টাকা কেজি বিক্রি করতে হবে।দাম বেশি থাকায় বিক্রিও কমে গেছে।
এদিকে, হিলি বাজারের পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, দেশের যেসব মোকাম থেকে পেঁয়াজ আসে, সেখানেই এখন সরবরাহ কম। ভারত থেকেও আমদানি অনেক কমে গেছে। এই ঘাটতির কারণে দাম বাড়ছে। নতুন দেশি পেঁয়াজ বাজারে উঠলে দাম কমে আসবে। আর সরকার যদি ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়, তাহলে দ্রুতই বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।
বাজার কমিটির সদস্যরা বলছেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি দীর্ঘদিন বন্ধ থাকায় এবং অভ্যন্তরীণ মোকাম গুলোতে সরবরাহ কমে যাওয়ায় এই অস্থিরতা তৈরি হয়েছে।
অন্য দিকে হিলি বাজারে স্বল্প পরিমাণে দেশী পাতা পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

1

সীতাকুণ্ড ভাটিয়ারী মাটিটা রোডস্হ মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে

2

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আঃ সালাম

3

বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

4

নোবিপ্রবিতে সাবেক ৪ শিক্ষার্থীসহ ২৩ জন শিক্ষক নিয়োগ

5

বাগমারার ভ্যানচালক ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৮

6

ভেড়ামারায় নবম শ্রেণীর ছাত্রী তাবাসসুমের রহস্যজনক মৃ,ত্যু

7

টাঙ্গাইলে জাতীয় পাটির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

8

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি

9

‎খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে কিশোরগঞ্জে জেলা বিএনপির ক

10

লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে আপন দুই ভাই

11

মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে এনে বাবার মৃত্যু

12

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

13

হবিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় একজন কাউন্সিলর পদপ্র

14

চাঁপাইনবাবগঞ্জে চেম্বারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদ

15

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তি আটক

16

বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

17

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবি

18

আইন নিজের হাতে তুলে না নিতে ত্রিশালবাসীকে ওসি ফিরোজ হোসেন এর

19

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

20