জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বানারীপাড়া পৌর জামায়াতের উদ্যোগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

 মাহমুদুল হাসান 
বানারীপাড়া পৌর জামায়াতে ইসলামী’র উদ্যোগে ৮ নভেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প। পৌর শহরের তিনটি স্পটে ধারাবাহিকভাবে আয়োজিত এই ক্যাম্পের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় পৌর এলাকার ১নং ওয়ার্ডের মান্নান মৃধার মাঠে।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান, তিনি বরিশাল-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর আমির কাওসার হোসাইন।
 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ, পৌর বায়তুল মাল সম্পাদক সিরাজুম মুনির জুয়েল, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কাজী শাহিন মাহমুদ, সেক্রেটারি হাফেজ মোঃ মোকসেদুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
 
ক্যাম্পে প্রথম ধাপে ৩০ জন শিশু ও কিশোরের সুন্নতে খৎনা সম্পন্ন করা হয় সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও ডাক্তারি পদ্ধতিতে। অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে নতুন পাঞ্জাবি, লুঙ্গি, টুপি ও প্রয়োজনীয় ওষুধ** সরবরাহ করা হয়।
 
উৎসবমুখর পরিবেশে উপস্থিত অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। শিশুদের অভিভাবক মোঃ সুমন মিয়া বলেন, “এমন সুন্দর, স্বাস্থ্যসম্মত ও ডাক্তারি উপায়ে ফ্রি খৎনা ক্যাম্প আমি আগে দেখিনি। আমি অত্যন্ত সন্তুষ্ট।”
 
সকাল ৯টায় প্রাথমিক সৌজন্য আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করা হয়।
  
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সাঁওতাল জনগোষ্ঠীর জীবন সংগ্রাম

1

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

2

কিশোরগঞ্জের ছয় আসনে ৬১ জনের মনোনয়নপত্র জমা:স্বতন্ত্র ১৩জন

3

কুলিয়ারচরে ভেটেনারি পল্লী চিকিৎসক কমিটি গঠিত: অভিষেক ও পরিচি

4

পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক- ১

5

পার্বতীপুরে বিএনপির যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

6

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড়ে নারীর মরদেহ

7

নাসিরনগরে সাবেক সাংসদ সৈয়দ মোর্শেদ কামালের ১৩ তম মৃত্যু বার্

8

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

9

কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে মতবিনিময় সভা অনু

10

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

11

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

12

অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম

13

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

14

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

15

টাংগাইলের নাগরপুরে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শ

16

পোরশায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

17

নাসির নগরে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝলক

18

শিশুর প্রতি নিষ্ঠুরতা নয় লেখক: মীর মোঃ রাকিব হাসান

19

আন্দোলনে ‘আহতদের খোঁজ মেলেনি’, শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহত

20