জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ ও পথসভা

আব্দুল্লাহ আল মামুন 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮৯, যশোর-৫ (মণিরামপুর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখার এমপি প্রার্থী আলহাজ্ব মাষ্টার জয়নাল আবেদীন টিপুর পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার ঘুরে এ গণসংযোগ ও পথসভা করেন তিনি। গণসংযোগকালে এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপু বলেন- হাতপাখা মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন, কারণ কারেন্ট ফেল করে কিন্তু হাতপাখা ফেল করে না। এটা সবার প্রতীক, কেউ কারো মার্কা নিয়ে ঘুমায় না। নৌকা বুকে নিয়ে কেউ ঘুমায় না, ধানের শীষ বুকে নিয়ে কেউ ঘুমায় না, লাঙ্গল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু ঘুমের সময় হাতপাখা বুকের মধ্যে, কলিজার মধ্যে থাকে। তার মানে হাতপাখার বিজয় হলে দেশ বিজয় হবে, হাতপাখার বিজয় হলে জাতি বিজয় হবে, হাতপাখার বিজয় হলে সমস্ত মানুষ শান্তি পাবে। সব মার্কা দেখা শেষ, হাতপাখার বাংলাদেশ। এসময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাফেজ মাওলানা মুফতি আক্তারুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ শহিদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা আশিকুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব ইজ্জত আলী, সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি গাজী শহর আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম, সেক্রেটারি কারী ইমদাদুল হক, চালুয়াহাটি ইউনিয়ন সভাপতি আলহাজ্ব আবুল হাসেম, সহ-সভাপতি রফিকুল ইসলাম সহ মণিরামপুর ১৭ টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবা

1

ঈশ্বরগঞ্জে বিকাশ আতঙ্ক অভিনব কায়দায় প্রতারণা

2

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর

3

নির্বাচন সামনে রেখে ফুলবাড়ী থানা পরিদর্শন

4

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃ

5

রায়গঞ্জে সড়ক সংস্কারকাজে চরম অবহেলা

6

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

7

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য-- স্বরাষ্ট্র

8

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার এ কে এম কামরুজ্

9

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উফসী ও হাইব্রিড ধানের বীজ বিতরণ

10

মাদক বিরোধী অভিযান

11

নোয়াখালীতে যুবককে ৩০০বার কুপিয়ে হত্যা

12

বগুড়ায় দেশীয় অস্ত্র সহ দু'জন আটক

13

সীমান্ত এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই

14

ঈশৃবরদীতে চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা

15

দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

16

এবার সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে নেমেছে অধ্যক্ষ হেলালী

17

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

18

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু

19

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

20