জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেলন

 এস.এম. পারভেজ 

ঝালকাঠির সদর উপজেলায় গাভরামচন্দ্রপুর এলকাকায় গাছ কেটে নিয়ে পারিবারিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায়  রবিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য তানিয়া আক্তার মিম নামের এক তরুনী। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর  ইউনিয়নের বড় একসার পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, একই এলাকার কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ওই জমির পুরোনো গাছ কেটে ফেলে নতুন ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে।

ভুক্তভোগীর দাবি, তারা এ বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপত্তি জানালেও অভিযুক্তরা তা উপেক্ষা করে দখল কার্যক্রম চালিয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গত ১০ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে তাদের পরিবার ও নিকট আত্মীয়দের বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ দেওয়া হচ্ছে। এতে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং উভয় পক্ষকে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি মীমাংসার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক, ওয়াকি-টকি উদ্

1

নেত্রীর জন্য দোয়া মাহফিল জেডিসিএফ রংপুর জেলা শাখা

2

নাটোরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোপা

3

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

4

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

5

আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

6

শিবনাথ শাহা ব্রিজটি মরণ ফাঁদে পরিনত

7

বারহাট্টায় ৫৪ তম সমবায় দিবস পালিত

8

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

9

চাঁপাইনবাবগঞ্জে ১২ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী আটক

10

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন

11

নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান’ নিপুন রায় চৌধুরী

12

কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম

13

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

14

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

15

আত্রাই সদরে চলাচল অনুপযোগী

16

সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধ

17

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষা -উপকরণ বিতরন

18

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

19

সুন্দরবন রক্ষায় যুবদের লড়াই

20