জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান: রূপগঞ্জ ও ভালুকায় সংযোগ বিচ্ছিন্ন

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সারা দেশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সোমবার (৮ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ময়মনসিংহের ভালুকায় একযোগে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়।

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪১৫টি বাড়িতে মোট ৯২৫টি অবৈধ বার্নার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই অভিযানে ৩ ইঞ্চি ডায়ামিটারের একটি পরিত্যক্ত বিতরণ লাইন থেকে মাছরাঙা কয়েল ফ্যাক্টরির ২ ইঞ্চি ডায়া বিশিষ্ট একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২৩০ ফুট দৈর্ঘ্যের বিভিন্ন ব্যাসের পাইপলাইন অপসারণ ও উৎস পয়েন্ট থেকে ক্যাপিং করা হয়।

এছাড়া ভালুকায় পরিচালিত পৃথক এক অভিযানে বকেয়া পরিশোধ না করায় ২টি আবাসিক সংযোগের ৩টি ডাবল বার্নার এবং অনুমোদিত সংখ্যার অতিরিক্ত বার্নার ব্যবহারের দায়ে ৬টি আবাসিক সংযোগের আরও ৮টি ডাবল বার্নারসহ মোট ১১টি বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসঙ্গে, মুন্সিগঞ্জের মেসার্স আল মদিনা বোর্ড মিল-এ অবৈধভাবে বাইপাস লাইন ব্যবহার করে গ্যাস গ্রহণ করায় ওই প্রতিষ্ঠানের সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৮ জুলাই পর্যন্ত সারা দেশে পরিচালিত অভিযানে ২৬৯টি শিল্প, ২৫৮টি বাণিজ্যিক এবং ৪৪,৮৬৪টি আবাসিক সংযোগসহ মোট ৪৫,৩৯১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি, ৯৮,১৪৭টি বার্নার অপসারণ ও ১৮৬ কিলোমিটার পাইপলাইন জব্দ/ক্যাপিং করা হয়েছে।

তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস অপচয় রোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং ন্যায্য সরবরাহ বজায় রাখতে এই অভিযান আরও জোরদার করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাফলং থেকে সিলেটগামী গেইটলক বাসে ৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ একজ

1

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

2

ইরান কখনো ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না

3

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

4

ছাতকে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী সালাম আল মাদানীর মতব

5

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

6

জমি তুমি কার

7

পাবনা থেকে ৯ বছরের শিশু কন্যার মরাদেহ উদ্ধার

8

বিষ্ণুপুর গ্রামে জমি বিরোধে উত্তেজনা

9

চট্টগ্রাম১৩ থেকে এনিসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়

10

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা

11

সিলভার থেকে গোল্ড জিতে থাইল্যান্ডের ‘ইয়েস কার্ড’ রায়হানের হা

12

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চরকাউয়া নয়ানী

13

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তার’, বলির পাঁঠা সা

14

পাবনা-৩ কৃষি ,মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বিএনপি

15

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

16

১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস

17

হালদায় জাল ও বড়শি জব্দ

18

ভাঙ্গুড়ায় নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

19

ডাসারে-নির্বাচনী কর্মকর্তাদের সাথে, জেলা প্রসাশকের যৌথ মত বি

20