রবিউল বাপ্পী
প্রকাশঃ 18-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

ইরান কখনো ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ইরান কখনো নিজেদের ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।

শুক্রবার (১৮ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সকে তিনি আরও বলেন, “ইরানের রেড লাইন ‘যেটি সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বাধ্যতামূলক করেছেন’ সেটি নিয়ে কখনো ছাড় দেওয়া হবে না। ইরানের রেডলাইন হলো— ইউরেনিয়াম সেন্ট্রিফিউজগুলো ভেঙে ফেলা, একসঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, অথবা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আগে যতটুকু ইউরেনিয়াম ছিল সেখান থেকে পরিমাণ কমানো।”

এছাড়া ইরান তাদের মিসাইল পোগ্রাম নিয়েও কোনো আলোচনা করবেন না বলে জানিয়েছেন তিনি।

এই কর্মকর্তা বলেন, “গত সপ্তাহে ওমানে যে বৈঠক হয় সেটিতে ইরান বুঝতে পারে যুক্তরাষ্ট্র চায় না আমরা আমাদের সব পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দিই। আর এ বিষয়টি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার একটি সাধারণ ভিত্তি হতে পারে।”

এদিকে ইরান শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি চুক্তির ব্যাপারে সিরিয়াস হয় এবং অস্বাভাবিক কোনো দাবি-দাওয়া না করে তাহলে তাদের মধ্যে চুক্তি হতে পারে।

তবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকোফ এক্সে দেওয়া এক পোস্টে জানান, ইরান যদি তাদের সঙ্গে চুক্তি করতে চায় তাহলে ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও নিঃশেষ করে দিতে হবে।

এছাড়া ইরান নিশ্চয়তা চেয়েছে, ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মতো আবারও চুক্তি থেকে সরে যাবেন না। আর চুক্তির অংশ হিসেবে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কিছুটা ছাড় দিতে পারে বলে গত সপ্তাহে ওয়াশিংটনকে জানায় তেহরান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৩ কৃষি ,মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বিএনপি

1

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবস

2

নাটোরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোপা

3

নান্দাইলে বিজিবি ও সেনা সদস্য সহ চারজনের বিরুদ্ধে জমি দখলের

4

সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবদলের আহবায়ক কায়েস ভাইয়ের জন্মদিনে শু

5

বৃক্ষ বিতারন কর্মসূচি

6

হবিগঞ্জে পইলের মেলায় এক বাঘাইর মাছের দাম হাকা হয়েছে আড়াই লক

7

স্থানীয় দিবসে উপেক্ষিত রাষ্ট্রীয় শোক

8

কাঠালিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

9

নিয়ামতপুরে ইসলামী জলসায় বিএনপি প্রার্থী জননেতা জনাব মোঃ মো

10

কারাগারে মাদক সিন্ডিকেট! কারারক্ষীদের যোগসাজশে নেশার বাজার

11

ভোলায় ভোটার উদ্বুদ্ধকরণে জেলা তথ্য অফিসের ব্যতিক্রমী উদ্যোগ

12

সত্যি চুমু নাকি এআই

13

ছাতক–দোয়ারাবাজারে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

14

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যু

15

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

16

বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন,

17

কাপাসিয়ায় জঙ্গলে ঝুলন্ত হিরনের মরদহ ঘিরে রহস্য "আত্মহত্যা

18

কালিয়াকৈরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনু

19

অস্ত্র -গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনির গ্রেফতার

20