জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় স্ত্রী ও খালাতো ভাইয়ের প্রেমের বলি জহুরুল

এম আতিকুর রহমান 
বগুড়ায় বেকারি ব্যবসায়ী জহুরুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। অবৈধ সম্পর্কের জেরে স্ত্রী শামিমা আক্তার ও তার পরকীয়া প্রেমিক খালাতো ভাই বিপুল মিয়া পরিকল্পিতভাবে জহুরুলকে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত শামিমা আক্তার (৩০) বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের শাহীনুর রহমান তালুকদারের মেয়ে। অপর আসামি বিপুল মিয়া (৩৭) একই ইউনিয়নের অন্তাহার গ্রামের আব্দুল হামিদের ছেলে।

বুধবার দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।

এর আগে, গত ৪ নভেম্বর সকালে নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদার পাড়ার একটি ধানক্ষেত থেকে বেকারি ব্যবসায়ী জহুরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, জহুরুল ও বিপুল আপন খালাতো ভাই। ছোটবেলা থেকেই বিপুল ও শামিমার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জহুরুলের সঙ্গে শামিমার বিয়ের পরও তাদের অনৈতিক সম্পর্ক চলতে থাকে।

তদন্তে জানা গেছে, গত ৩ অক্টোবর রাতে দুজনে মিলে জহুরুলকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, শামিমা দুধের সঙ্গে ১৫টি ঘুমের ওষুধ মিশিয়ে জহুরুলকে অচেতন করেন। পরে বিপুল বাড়িতে ঢুকে অচেতন জহুরুলকে বাইরে নিয়ে যায়। পাশের একটি অর্ধনির্মিত বাড়িতে নিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়।

পরদিন সকালে বাড়ির সামনের ধানক্ষেত থেকে জহুরুলের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

ঘটনার পর নিহতের মামা ও শামিমার বাবা শাহীনুর রহমান তালুকদার বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের মহাসমাবেশের জন্য প্রস্তুত পলোগ্রাউন্ড মাঠ

1

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার জন্য আরএসএসকে দায়ী করলেন

2

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

3

সরাইলের চুন্টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সু

4

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

5

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

6

ভোল পালটে হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ বললেন তুরিন আফরোজ

7

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আধুনিক ইনডোর ফুটসাল স্টেডিয়ামের উদ

8

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

9

আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্

10

NGOF - UNDP -GCAপ্রকল্পের উদ্দ্যোগে আনুলিয়া ইউনিয়নে নিরাপদ প

11

নগরীতে হকার উচ্ছেদ অভিযান

12

হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‌্যালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত

13

ফুলবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য র

14

কালিগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

15

মহাসচিবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান

16

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

17

ঈশ্বরগঞ্জে যুব উন্নয়ন অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

18

বাঞ্ছারামপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর পুনঃ কমিটি গঠন ও শপথ

19

জনবান্ধব সেবায় তাড়াইল থানা

20