জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

মোঃ আব্দুল কুদ্দুস

 ঈশ্বরদীতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপের নামে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অভিযোগ করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছর ওই বিদ্যালয় থেকে মোট ১৬৪ জন শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ বাবদ ৩ হাজার ২২০ টাকা এবং মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৬০ টাকা করে আদায় করা হচ্ছে। অথচ সরকার নির্ধারিত ফি অনুযায়ী বিজ্ঞান বিভাগে ২ হাজার ৪৮৫ টাকা এবং মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে ২ হাজার ৩৬৫ টাকা নেওয়ার নিয়ম রয়েছে।
অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ জানিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তারা দ্রুত বিষয়টি তদন্ত করে অতিরিক্ত অর্থ আদায় বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগে শিক্ষার্থীরা জানান, ১৬৪ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রায় দেড়শ জন শিক্ষার্থীর কাছ থেকেই উল্লেখিত অংকের টাকা নিয়েছেন শিক্ষকরা কিন্তু তাদের কোন রশিদ না দিয়ে পরে সকলের রশিদ একসাথে দেওয়া হবে বলে জানানো হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওবায়দুর রহমান বলেন, “এ বিষয়ে আমি অবগত নই। প্রধান শিক্ষকই বিষয়টি ভালো বলতে পারবেন।”
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম বলেন, “সরকার নির্ধারিত ফি কম হওয়ায় বিদ্যালয়ের কিছু গরিব শিক্ষার্থী ও মাস্টার রোলে থাকা শিক্ষকদের সহায়তার জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।”
তবে প্রধান শিক্ষকের এ বক্তব্যকে সম্পূর্ণ আইনবহির্ভূত উল্লেখ করে বিদ্যালয়টির সভাপতি ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, “সরকার নির্ধারিত ফি’র বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত একটি টাকাও নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে অতিরিক্ত অর্থ আদায় বন্ধসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার প্রকল্পের ভাগাভাগি নিয়ে ইউএনও–পিআইওর

1

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্র

2

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

3

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

4

নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে নাশকতা

5

সেনবাগে আব্দুল মান্নানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফ

6

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ১ শি

7

‎সিলেটের পুণ্যভূমিতে পরিবর্তনের গর্জন

8

হাবিবুল্লাহ বাহারকে সভাপতি করে হারং সিনিয়র আলিম মাদরাসার নতু

9

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মিলল বৃদ্ধের চোখ ও কানহীন মরদেহ

10

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রায়গঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন

11

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী রক্ষিত বাড়ির ২৯০ তম দুর্গা পূজা

12

বগুড়ায় ওয়াজ মাহফিলে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এইচ এস মাফ

13

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন

14

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ

15

বান্দরবানে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার বিচারের দাবিতে পিসিসিপি’র

16

সরিষাবাড়ী ভাটারাতে হাদি হত্যার প্রতিবাদে ‘মার্চ ফর হাদি’ কর

17

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে

18

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: নোয়াখালীতে ইসি

19

ঘাটাইলে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালি

20