মাদারীপুর সদর উপজেলার, মস্তফাপুর ইউনিয়নের,মস্তফাপুর বাজার সার্বজনীন গোনিন্দ মন্দিরে ৪০ প্রহর অর্থাৎ ০৫ দিন ব্যাপি,নাম যজ্ঞা অনুষ্ঠান  বা নাম কীর্তন শুরু হয়েছে। গত শনিবার থেকে, এই নাম কীর্তন আরম্ভ হয়েছে, চলবে, আগামী বুধবার পর্যন্ত। এর আগে পাঁচ দিন ব্যাপি ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মানুসারে সকলের কল্যান ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিবছর এই আয়োজন করা হয়ে থাকে। বিভিন্ন জেলা থেকে আগত কীর্তনীয়ারা এখানে কীর্তন পরিবেশন করেছেন। এই কীর্তন শ্রবন করার জন্য দুরদুরান্ত থেকে বহু ভক্ত  সমবেত হয়ে থাকে। ভক্তদের যাতে ক্ষুধায় কষ্ট না হয়,সে কারনে এখানে সার্বক্ষণিক বৈচিত্র্যপূর্ন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে কীর্তন শুনতে পেরে ভক্তবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন।কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।