জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিষ্ণুপুর গ্রামে জমি বিরোধে উত্তেজনা


মিয়া সুলেমান
ময়মনসিংহ জেলাধীন ইশ্বরগঞ্জস্থ আঠারবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিষ্ণুপুর গ্রামে মো. সাহেব আলীর ভোগদখলকৃত ভিটা (জমি) জোরপূর্বক ভূমিদস্যূ ও তার গংরা মিলে দখল করার চেষ্ঠা করে।

আঠারবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিষ্ণুপুর গ্রামের নিরীহ বাসিন্দা মো. সাহেব আলীর ভোগদখলীয় জায়গায় জবরদখল করে ঘর নিমার্ন করে ভূমি দস্যূ মঞ্জু ও তার গংরা। শুধু তাই নয়, বিকাল ৫ ঘটিকায় সাংবাদিক মিয়া সুলেমান তার পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়। হুমকিদাতা মঞ্জু, পিতা-আব্বাছ আলী, হারুন, পিতা-মঞ্জু, জোসনা, পপি, শিউলি এবং সাগর (উভয়েই মঞ্জুর পালিত গুন্ডাবাহিনী)। 

সাংবাদিক মিয়া সুলেমান তার পেশাদারিত্বের অংশ হিসেবে ঐ জায়গার মোবাইলে ছবি উঠাতে গেলে জবরদখলকারী উল্লিখিত ব্যক্তিবর্গ সহিংস্রতা করার জন্য পায়তারা করে এবং এক পর্যায়ে দেশিয় অস্ত্র নিয়ে তেড়ে আসে। চিৎকার করলে রাস্তা দিয়ে চলাচলরত লোকজন এগিয়ে আসলে জবরদখলকারীরা তাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

মো. সাহেব আলী বলেন, তার ভোগদখলীয় জায়গায় দীর্ঘদিন থেকে জবরদখল করার পায়তারা করে আসছে ভূমিদস্যু মঞ্জু ও তার দোসররা। আরো বেশ কয়েকবার সহিংস্রতার লক্ষ্যে এমন ঘটনা ঘটিয়েছে। সর্বশেষ গতকাল এবং আসন্ন দিনসমূহের যে কোন সময় ঘটতে পারে এমন শংঙ্কা রয়েছে। 

জানা যায়, দীর্ঘদিন ধরে ভূমিদস্যুতা, মামলাবাজি ও নানা অত্যাচারের মাধ্যমে পাশ্ববর্তী পরিবারের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে মঞ্জুর ও তার দোসররা। তারা এলাকার নিরীহদের জমি ভুয়া দলিল করে আসছে, ভয়ভীতি প্রদর্শন, ভুয়া দলিল তৈরি এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বহু বছর ধরে। এর ফলে উক্ত মহল্লার পরিবারসমূহ ভয়ে মানবেতর জীবনযাপন করছে।

উক্ত মহল্লার এক ভুক্তভোগী বলেন, “আমরা শান্তিতে থাকতে পারি না। মঞ্জু আমাদের জমির কাগজে কারচুপি করে দখল নিতে চায়। প্রতিবাদ করলে মিথ্যা মামলা দেয়।” নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক বাসিন্দা বলেন, "মঞ্জুর অত্যাচারে তার ভাই ভিটেমাটি ছাড়া। সে পুরুপুরি মামলাবাজ। মহল্লাবাসিকে শান্তিতে থাকতে দেয় না।"

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দদের জানানো হয়েছে এবং তারা বলেছে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে। আশু প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতির আশংঙ্কা রয়েছে। ইতোমধ্যে ভুক্তভোগী লিখিত অভিযোগ নিয়ে ভাবছে যেহেতু মঞ্জু ও তার গংরা মাথা ছাড়া দিয়ে উঠছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক কর্মচারীর মর্মান্তিক

1

চট্টগ্রামের ,সাতকানিয়া গৃহবধূকে ,জোরপূর্বক বিষখাইয়ে ,শাশুড়

2

বাঁশখালীতে পশ্চিম ডোংরা বন্ধু মহলের প্রথম রাউন্ডের ৭তম খেলা

3

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব

4

খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

5

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ

6

পটুয়াখালীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার

7

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

8

দৌলতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

9

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

10

বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আ

11

তাড়াশে বৈধভাবে পুকুর খনন করায় ৯৫ হাজার টাকার জরিমানা ১৫ দিন

12

গাজীপুরে আজকে থেকে প্রায় ১ বছর আগে ৩০৮৫ টি খুন যা গত বছরের

13

হারিয়ে ফেলা মাকে ফিরে পাওয়ার গল্প

14

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

15

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

16

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি শিক্ষা প্রসারে আউটরিচ ক্যাম্পেইন অনু

17

চিলমারী কৃষি অফিসে কর্ম বিরতি

18

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

19

নওগাঁর নিয়ামতপুরে চলছে সড়ক উন্নয়নের জোয়ার

20