জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কোটালীপাড়া মহিলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

কালাম তালুকদার।।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম (৬৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে  কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার গচাপাড়া গ্রামের মৃত আজিজ  শেখের স্ত্রী ও গোপালপুর গ্রামের মৃত বারেক হাওলাদারের মেয়ে।
আটকের পর রাফেজা বেগমকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ এক‘শ ৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচ'শ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। 
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ১৬ জুলাই সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় দায়েরকৃত মামলার অজ্ঞাত আসামী হিসেবে রাফেজা বেগমকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়। এ পর্যন্ত এই মামলায় আমরা ৫৩ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শেরপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে গভীর রাতে আগুন দিয়েছে

1

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

2

নওগাঁ -১ আসনে চতুর্মুখী লড়াইয়ের আভাস; ভোটের মাঠে কে এগিয়ে

3

জলাবদ্ধতা নিরসনে মেয়র ডা. শাহাদাতের সাফল্যে প্রধান উপদেষ্টার

4

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

5

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

6

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশায়

7

স্মার্ট মিরসরাই বিনির্মাণ' শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার উন্মো

8

নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

9

উলুকান্দির মুর্শিদ শাহ-এর মাজারে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে

10

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো নেসকো'র কর্মচারী

11

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

12

রাজশাহী তানোর উপজেলায় বেগম খালেদা জিয়ার জানাজায় সর্বস্তরের

13

তেহরানের আকাশে রুশ ছায়া- কেন শেষ মুহূর্তে থমকে গেল ট্রাম্পের

14

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

15

বাউরা আলিম মাদ্রাসায় অসৎ পন্থা অবলম্বন করে কমিটি গঠন

16

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে বিজিবি’র বিদেশি পিস্তল,ম্যাগ

17

ঘাটাইলে সংকট দেখিয়ে গোপন গুদাম থেকে দ্বিগুণ দামে সার বিক্রি

18

সাভার বিরুলিয়া ইয়াবা সহ এক ব্যক্তি আটক

19

মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল ও নতুন করে মনোনয়ন পুনর্বিবেচ

20