জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাগুরার ভায়নার মোড়ে যশোর এক্সপ্রেস কাউন্টার ভাংচুর ও ছিনতাই

গৌরব বিশ্বাস অভ্র
মাগুরা সদর উপজেলার ভায়নার মোড় এলাকায় যশোর এক্সপ্রেস পরিবহনের কাউন্টারে হঠাৎ করে ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় একটি সংঘবদ্ধ দুর্বৃত্তচক্র কাউন্টারে ঢুকে অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে, পরে কাউন্টারের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। একই সঙ্গে তারা কাউন্টারের ক্যাশবক্স থেকে উল্লেখযোগ্য পরিমাণ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
ঘটনার পরপরই কাউন্টার কর্তৃপক্ষ গুরুতর অভিযোগ তুলেছে। তাদের দাবি—
দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা ঘটিয়েছে। এতে পরিবহন কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছে এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টি শান্তভাবে সমাধানের দাবি জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে কাউন্টার ম্যানেজার বলেন,
“এভাবে হামলা ও টাকা ছিনতাই কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের কাছে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— এটি একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের কাজ।

ঘটনার পর ভায়নার মোড় এলাকার পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরলে শীতার্তদের মাঝে এসিআই ক্রপ কেয়ার এর শীতবস্ত্র বিতরণ

1

নিয়ম বহির্ভুতভাবে আউটসোর্সিং এর নিয়োগ বাতিল করা হয়েছে

2

কয়রায় গনধিকার পরিশোধ থেকে উপজেলা সভাপতি সহ ১৬ জন নেতাকর্মী

3

অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দু’জন ব্যবসায়ীকে দেড় লাখ টাক

4

নওগাঁয় শীতের আগমনী বার্তা

5

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

6

খালেদা জিয়ার শেষ বিদায়, শোকাবহ অন্তিম যাত্রা

7

লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

8

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক মালিক সমিতি গঠন

9

ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির মনোনীত প্রার্থী হওয়ায় আন্তরি

10

গণভোট সফল করতে মাঠে নাসিক ও জেলা প্রশাসন, ২৭ ওয়ার্ডে চলছে প্

11

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভায় বেগম খালেদা জিয়

12

টাঙ্গাইলের ৮ আসনের মধ্যে ৭টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষ

13

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্ন

14

শ্রীমঙ্গলে শ্রমিক অধিকার কার্যক্রমে নতুন কমিটি

15

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

16

স্বাস্থ্য সেবায় মানুষের পাশে থাকবে ডাক্তার,

17

ঐতিহ্যের নীরব সাক্ষী বালিয়াটি জমিদার বাড়ি: অবহেলায় হারিয়ে যে

18

ময়মনসিংহের যানযট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলার যোগ

19

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

20