জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহী তানোর উপজেলায় বেগম খালেদা জিয়ার জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

মোহা: ওয়াহেদ খান


আপসহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় নামাজ গোল্লাপাড়ার ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
জানাজার নামাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির নেতা ও সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান , ডা. মুহাম্মদ মিজানুর রহমান, জাহিদুল ইসলাম সবুর প্রমুখ। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী,রাজশাহী জেলা ওলামা বিভাগের সভাপতি সিরাজুল ইসলাম  তানোর উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলমগীর হোসেন, ছাত্রশিবির তানোর উপজেলার থানা সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন।
বিশাল ফুটবল মাঠজুড়ে মোট ১৫–১৬ কাতারে জানাজার নামাজ আদায় করা হয়। তানোর ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক মুসল্লি এতে অংশ নেন।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, বণিক সমিতির সভাপতি ও সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজাকে কেন্দ্র করে এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তারা জানাজায় অংশগ্রহণ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

না ফেরার দেশে চলে গেলেন, সাংবাদিক আব্দুল হালিম মন্ডল

1

দিনাজপুর-৫: দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রে

2

দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জবর দখলের অভিযোগে

3

ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি

4

ঝালকাঠিতে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত, আহত ১

5

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে ২২ কিলোমিটার মানববন্ধ

6

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

7

তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

8

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

9

ওভারটেকিংয়ের সময় ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

10

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

11

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

12

চট্টগ্রাম১৩ থেকে এনিসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়

13

ধোবাউড়া উপজেলা ৬ নং ঘোষগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কমিটি প্

14

মধ্যনগরে ৭০ পিস ভারতীয় মোবাইল ফোন জব্দ করলো বিজিবি

15

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক হাত

16

গাজিপুরে বিবাহ বিচ্ছেদের হার ঊর্ধ্বমুখী

17

দক্ষিণ ফুলবাড়িয়ার তিনটি ইউনিয়নবাসির দুর্ভোগের কারণ একটি ব

18

জাতীয় নির্বাচনে জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে হবে

19

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায়

20