জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সুবর্ণচরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত



মোঃ ফখরুল মোস্তফা 

নোয়াখালী সুবর্ণচরে তরিকা সায়েদ ফাউন্ডেশন (টিএসএফ) এর উদ্যোগে ৩য় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 
শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার খাসের হাট জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সৈকত সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান।

তরিকা সায়েদ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক নিজাম উদ্দিনের সভাপতিত্বে খাসের হাট জামে মসজিদের সাধারণ সম্পাদক মাষ্টার রাশেদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আলা উদ্দিন, খাসের হাট জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আহছান উল্যাহ, কবির হাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলা উদ্দিন, খাসের হাট জামে মসজিদের সভাপতি নুর মাওলা, ইসমাইলিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক আশ্রাফ হোসেন শাহীন, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান জাফর
সহ উপজেলার বিভিন্ন হেফজ  মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
 

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফেজে কোরআন অংশগ্রহণ করেন। তন্মধ্যে ১০ জনকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয় এবং অনুষ্ঠানের শেষে তাদের হাতে পুরস্কার, সন্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন, তামিরুল উম্মাহ হিফজুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ কেফায়েত উল্যাহ, ২য় স্থান অর্জন করেন অত্র মাদ্রাসা ছাত্র হাফেজ ইয়াছিন আরাফাত, ৩য় স্থান অর্জন করেন, মরহুম সেকান্তর মিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র 
হাফেজ মোঃ ইমরান হোসেন, ৪র্থ স্থান অর্জন করেন হাফেজ মোঃ আসিফ, ৫ম স্থান অর্জন করেন হাফেজ মেহেদী হাসান রায়হান।

পরে সকল প্রতিযোগির মাঝে শান্তনা পুরুস্কার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে পবিত্র কোরআন মুখস্থ করার আগ্রহ বৃদ্ধি ও কোরআনের চর্চা সম্প্রসারণের লক্ষ্যে প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়, এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও প্রচারণায় ব

1

বসুন্দিয়ায় লিটিল এ্যাঞ্জেল ইনস্টিটিউট এর বিদায়ী শিক্ষার্থ

2

মেহেরপুর মুজিবনগরে আগ্নেয় অস্ত্রসহ যুবলীগ নেতা মিঠু গ্রেফতা

3

ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে হাতীবান্ধায় জামায়াত কর্

4

পাবনার সাঁথিয়ায় অসহায় বৃদ্ধা আলেয়া খাতুন উপজেলা প্রশাসনের উ

5

একজন সৎ কর্মঠ ও নিরহংকার মনের মানুষ ময়মনসিংহের ডিসি সাইফুর র

6

গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে মাদ্রাসার অভিভা

7

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী বদলের জোর গুঞ্জন, তৃনমূলের নেতা

8

টুকু দম্পতির সুনাম ক্ষুণ্ণের চেষ্টার বিরুদ্ধে সেলিম রেজার তী

9

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

10

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশ বাসির কাছে দোয়া চেয়ে

11

বগুড়া শেরপুর মির্জাপুরে ১৫৭টি ১০০০ টাকার জাল নোটসহ ৩ জাল কার

12

ছাতকে হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

13

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থ

14

আইএল টি–টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট

15

নির্ভার জামাত গনসংযোগে ব্যস্ত

16

বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত

17

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

18

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

19

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

20