জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঘাটাইলে সংকট দেখিয়ে গোপন গুদাম থেকে দ্বিগুণ দামে সার বিক্রি


মোঃ আব্দুল্লাহ আল মামুন

ঘাটাইল উপজেলার কৃষকদের ন্যায্যমূল্যে সার না পেয়ে হিমশিম খেতে হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহের কথা থাকলেও খুচরা ডিলারদের ভাগ্যে মিলছে না বরাদ্দের সার। অন্যদিকে, একই সার পাওয়া যাচ্ছে গোপন গুদামে—দ্বিগুণ দামে।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলায় বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন) এর ১৮ জন ও বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) এর ২০ জন ডিলার রয়েছেন। তাদের বরাদ্দ অনুযায়ী সার খুচরা ডিলারদের কাছে পৌঁছানোর কথা থাকলেও বাস্তবে চিত্রটি ভিন্ন। অধিকাংশ খুচরা ডিলার অভিযোগ করেছেন, বছরের পর বছর তারা সরকারিভাবে এক ছটাক সারও পাননি। ফলে কৃষকদের চাহিদা মেটাতে বাধ্য হয়ে তারা বেসরকারি উৎস থেকে দ্বিগুণ দামে সার কিনছেন।

সাগরদীঘি ইউনিয়নের রাজীব এন্টারপ্রাইজ নামে বিসিআইসি ডিলার প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে অনিয়মের অভিযোগ। প্রতিষ্ঠানটির মালিক রাজীব সাহা ও তার ভাই সঞ্জয় সাহার বিরুদ্ধে ১৬ জন খুচরা ব্যবসায়ী উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, তারা বরাদ্দের সার গোপন গুদামে মজুত করে বেশি দামে বিক্রি করছেন। একইসঙ্গে অনুমোদনহীন ভেজাল কীটনাশক বিক্রিরও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

সাগরদীঘি বাজারের খুচরা ডিলার আশোক চন্দ্র মণ্ডল বলেন,

“সাত বছরে মাত্র একবার ইউরিয়া পেয়েছি, অন্য কোনো সার পাইনি।”

আরেক ডিলার শহিদুল ইসলাম বলেন,

“ছয় বছরে এক ছটাক সারও পাইনি। বরাদ্দের সার ঘরে রেখেও রাজীব সাহা দেন না। উল্টো বেশি দামে ফুলবাড়িয়া উপজেলায় বিক্রি করেন।”

অভিযুক্ত রাজীব সাহা অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন,

“সব অভিযোগ ভিত্তিহীন। আমি বাইরে কোথাও সার বিক্রি করি না, আর কোনো গোপন গুদামও নেই।”

স্থানীয় কৃষক রাজিবুল ইসলাম বলেন,

“দোকানে গেলে বলে সার নাই, কিন্তু গোপন গুদামে গেলে পাওয়া যায়—দাম দ্বিগুণ।”

প্রতিবেদকের অনুসন্ধানে দেখা যায়, সাগরদীঘি বাজারের বিএডিসি ডিলার মর্তুজ আলীর গুদাম থেকে টিএসপি সার বিক্রি হচ্ছিল প্রতি বস্তা ২,৪৮০ টাকায়—যেখানে সরকার নির্ধারিত মূল্য মাত্র ১,৩৫০ টাকা।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, সরকারি দরে সার কিনতে পারলে প্রতি মাসে ১৫–২০ লাখ টাকা সাশ্রয় হতো তাদের। কিন্তু তদারকির অভাবে সেই সুযোগ হাতছাড়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন,

“উপজেলায় সারের সংকট নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ জানান,

“সংকটের কথা বিবেচনায় অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে। খুচরা ডিলারদের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় ২৯ বিজিবি-এর শীতবস্ত্র বিতরণ ও

1

নিরাপত্তাঝুঁকিতে জম্মু-কাশ্মীরগামী পর্যটকদের ৯০ শতাংশ বুকিং

2

স্বামীর সন্ধান ও শ্বশুরবাড়ির নির্যাতনের প্রতিবাদে নারীর সংব

3

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মি গ্রেপ্তার

4

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত

5

পিরোজপুরে এক উপজেলা'য় বিএনপি'র আহ্বায়ক কমিটি'র অনুমোদন

6

কুয়াকাটায় দুই শত বছর পুরান ঐতিহ্যবাহী রাসমেলা ও পূণ্যস্নান উ

7

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

8

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

9

গৌরনদীতে ভাঙারির দোকানে সরকারি পাঠ্যপুস্তক জব্দ, তদন্তের নির

10

সীমান্ত এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই

11

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নি

12

মনোনয়ন স্থগিতের পর শিবচরে দোয়া-মোনাজাত

13

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

14

চরকাউয়া ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

15

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মা

16

পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫

17

জেলা বিএনপির আয়োজনে অধ্যাপক ইউনুসের ৩১তম মৃত্যুবার্ষিকীতে মা

18

আটঘরিয়ার নওদাপাড়ায় ব্যতিক্রমী পরিবার, ছয়জনই ক্ষুদ্রাকৃতির মা

19

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

20