জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন


মোঃ ফরমান উল্লাহ 

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বড়খারচর গ্রামে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। বাড়ির পাশে গর্তে নলকুপের জমে থাকা পানিতে ডুবে ফরহাদ(২) নামের  এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার(২ নভেম্বর) সকাল ৭.০০টার দিকে উপজেলার বড়খারচর পুর্বপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ বড়খারচর পূর্বপাড়ার রাজমিস্ত্রী ফয়সাল মিয়ার ছেলে। 

এঘটনাটি একান্তই ফরহাদের পরিবারের অসচেতনতার জন্য ঘটেছে বলে মনে হচ্ছে। প্রায় সকল  বাসা-বাড়ির পাশে নলকুপ বা ইন্দ্রারার পানি গর্তের মধ্যে জমে থাকে। গর্তটি ছোট এবং পানির পরিমান কম বলে আমরা এটাকে খুব বেশী গুরুত্ব দিচ্ছি না। একবারও কি ভেবে দেখেছি আমার আপনার আদরের ছোট্র সন্তানটির জন্য এই ছোট গর্তটি একটি সাগরের সমান! যদি আমরা এটা ভাবতে পারতাম তাহলে বড়খারচর গ্রামে এদূর্ঘটনা ঘটতো না।

আজ বড়খারচর ঘটেছে কাল যে আমার আপনার বাড়িতে এ ধরনের মর্মান্তিক দূর্ঘটনা ঘটনা ঘটতো না তার নিশ্চয়তা কি? বড়খারচরের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শুধু বড়খারচর ফয়সাল মিয়ার বাড়িতে না অনেক বাড়িতে দেখা যায় নলকুপ বা ইন্দ্রিরার পাশে ছোট গর্তে পানি জমে আছে। এ গর্তটা যে কোন সময় হয়ে যেতে পারে আপনার আমার সন্তানের মরন ফাঁদ। যা হয়েছে বড়খারচর গ্রামের ফয়সাল মিয়ার বাড়িতে। একটু অসচেতনতার জন্য অকালেই ঝরে গেল একটি নিষ্পাপ প্রাণ। ফরহাদের মা-বাবা কিভাবে শান্তনা দিবে তাদের মন কে? 

আসুন আমাদের বাড়ির আশে-পাশে, নলকুপ বা ইন্দ্রিরার নিকট ছোট গর্ত যেখানে পানি জমে থাকে দিনের পর দিন এমন গর্ত গুলো দ্রুত ভরাট করে এবং আমাদের আদরের সন্তানের জীবন রক্ষা করি। এ ধরনের দূর্ঘটনা এড়াতে আমাদের সকল আরো সচেতন এবং দায়িত্বশীল হতে হবে।  আমাদের অসচেতনতার কারণে আর যাতে কোন ফরহাদকে অকালে ঝরে যেতে না হয়।  আসুন আমরা সকলে আরো সচেতন ও দায়িত্বশীল হই এবং নিজেদের সন্তানদের নিরাপদে রাখি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্য ঘটনা অনুযায়ী মামলা নেওয়ায় নড়াইলে ওসি প্রত্যাহার

1

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠ

2

ওভারটেকিংয়ের সময় ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

3

মাদারীপুরে বিরোধের জেরে বাড়িঘরে হামলা লুটপাট

4

কুলাউড়ায় পুলিশের বি'শেষ অ-ভিযানে ১৪ ও'য়া'রেন্টভুক্ত আ-সামি গ

5

পাগলা মসজিদের ৩৫ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

6

হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে, যাকে খুশি তাকে ভোট

7

মুরাদনগর নহল গ্ৰামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি'র দোয়

8

মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায়

9

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

10

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

11

পোরশায় মাসিক সমন্বয় সভ এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদ্যাপনের

12

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

13

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

14

আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

15

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ গ্রেফতা

16

নাসির নগরে জেলে পল্লীতে পুঁটি মাছের চ্যাপা শুটকি তৈরির কাজে

17

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

18

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আ

19

টেকনাফে ৭৫ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদককারী আটক

20