জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় ১৩ মাদক মামলার আসামি গাঁজাসহ গ্রেফতার

 রূপক মুখার্জি  

নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৩ মাদক মামলার আসামি ইউসুফ শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আড়াই কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এক প্রেফ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতার ইউসুফ শেখ উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে।

ওসি শরিফুল ইসলাম জানান, শুক্রবার (৩১ অক্টোবর) রাতে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে অভিযান চালায়। এসময় ইউসুফ শেখ নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ির উঠান থেকে গ্রেফতার করেন। পরে তার হাতে থাকা একটি ব্যাগ থেকে আড়াই কেজি গাঁজা জব্দ করে পুলিশ।


তিনি আরও জানান, গ্রেফতার ইউসুফ শেখের নামে বিভিন্ন থানায় ১৩ মাদক মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আরও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং তাকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

1

আজ ঐতিহাসিক ১১ ডিসেম্বর, হিলি শত্রুমুক্ত দিবস

2

দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট তল্লাশি জোরদার

3

বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দি

4

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

5

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

6

নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস

7

বারহাট্টায় গভীর রাতে লাগা আগুনে পুড়ল ১ টি গার্মেন্টস দোকান

8

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

9

সীমান্তে যুদ্ধের দামামা

10

কুয়েতে রেলওয়ে স্টেশনের নকশার কাজ সম্পন্ন যাওয়া যাবে উপ সাগরী

11

কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

12

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবা কেরু মদ দেশীয় মদস

13

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

14

ইন্টারনেট সেবার খরচ বাড়ছে ২০ শতাংশ

15

শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদল নেতা সেরাজুল ইসলাম সেরাজ-এর শ্

16

হোসেনপুরে কুখ্যাত বাউল শিল্পী আবুলের শাস্তির দাবিতে আলেমদের

17

পিতা মাতার উপর অভিমান করে অজানার উদ্দেশ্যে বের হয়েছিল সরিষা

18

নওগাঁর দলগাছীতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আট

19

রংপুর (সদর ৩) আসনে জাতীয় পার্টির মনোনয়ন উত্তোলন

20